Fathers day 2026 gift ideas best tech gadgets useful for your father
Happy Fathers Day 2026: বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একটি বিশেষ দিন হলো ‘ফাদার্স ডে’ বা বাবা দিবস। প্রথাগত উপহারের বাইরে গিয়ে যদি এবার দৈনন্দিন জীবনে কাজে আসে এমন কিছু উপহার দিতে চান, তবে প্রযুক্তিপণ্য হতে পারে চমৎকার একটি পছন্দ। বর্তমানে বাজারে এমন অনেক গ্যাজেট ও স্মার্ট ডিভাইস পাওয়া যায়, যা শরীরচর্চা, বিনোদন, স্বাস্থ্য এবং ঘরের বিভিন্ন কাজকে সহজ করে তোলে। Smartwatch ও Smart Air Purifier থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-চালিত হোম অ্যাপ্লায়েন্সে, এমন অনেক কিছুই রয়েছে যা বাবা দিবসের জন্য উপযোগী উপহার হতে পারে। এখানে এমন কিছু টেক প্রোডাক্টের কথা তুলে ধরা হলো, যা আপনি এই বিশেষ দিনে আপনার বাবাকে উপহার হিসেবে দেওয়ার কথা বিবেচনা করতে পারেন।
বাবাকে প্রযুক্তিগত বা গ্যাজেট উপহার দেওয়ার ক্ষেত্রে তাঁর জীবনযাত্রার ওপর নির্ভর করা সবচেয়ে ভালো। তাঁর ব্যবহারের জন্য সেরা কয়েকটি টেক গিফটের তালিকা নিচে দেওয়া হলো:
আরও পড়ুন: নতুন স্মার্টফোন কেনার সময় প্রসেসর, ক্যামেরা নাকি AI ফিচার- কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
বাবার স্বাস্থ্য ও দৈনন্দিন হাঁটার হিসাব রাখার জন্য চমৎকার উপহার। Boult বা U&i-এর মতো ব্র্যান্ডের স্মার্টওয়াচ 1500 থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যায়।
গান শুনতে ভালোবাসলে বা ভ্রমণের সময় সাথে রাখার জন্য আদর্শ গ্যাজেট। Boat বা JBL-এর মতো ব্র্যান্ডগুলোতে চমৎকার স্পিকার রয়েছে।
বাইরে যাতায়াতের সময় বাবার ফোনের চার্জ ধরে রাখার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। Xiaomi এর মতো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক এখন বেশ জনপ্রিয়।
ডেস্ক বা বেডসাইড টেবিলে পরিবারের সব স্মৃতি একসাথে স্লাইডশো আকারে দেখার জন্য এটি দারুণ।
চার্জার, ক্যাবল, পেনড্রাইভ ও পাওয়ার ব্যাংক গুছিয়ে রাখার জন্য চামড়ার মাল্টি-পারপাস পাউচ।
সারাদিনের ক্লান্তির পর ঘাড় ও মাথার ম্যাসাজের জন্য ইলেকট্রনিক মাসাজার বাবার শরীর ও মনকে আরাম দেবে।
আরও পড়ুন: অর্ধেক দামে পাওয়া যাচ্ছে Samsung এর 200MP শক্তিশালী স্মার্টফোন, সোজা 30 হাজারের ছাড়
বাবা যদি একাগ্রতায় গান শুনতে বা খবরের ভিডিও দেখতে ভালোবাসেন, তবে সনি (Sony WH-1000XM5 বা XM6) এর মতো ভালো ব্র্যান্ডের নয়েজ ক্যানসেলিং হেডফোন তাঁর সময়কে আরও উপভোগ্য করে তুলবে।