Facebook and Instagram DOWN many users not able to scroll reels and Post images
Facebook and Instagram down: মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম আবারও বন্ধ হয়ে পড়েছে। ভারত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের হাজার হাজার ইউজাররা তাঁদের ফিড দেখতে বা কোনো কিছু পোস্ট করেত পারছে না। রিয়েল-টাইম ডিটেকটার প্ল্যাটফর্ম, ডাউনডিটেক্টর এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 5000 এবং ভারতে 500-এর বেশি অভিযোগ করেছে। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের এই বিভ্রাটের বিষয়ে কোম্পানির তরফে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
সোমবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয়। হাজার হাজার মানুষ তাদের এই সমস্যার বিষয় ডাউনডিটেক্টারে রিপোর্ট করে। হাজার হাজার ইউজাররা অ্যাপে রিল স্ক্রল না হওয়া এবং ছবি পোস্ট না হওয়ার সমস্যা জানিয়েছে। এই সমস্যা শুধু ভারতেই নয়, বরং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশেও দেখা গেছে।
আরও পড়ুন: 14 হাজার টাকার কমে Vivo লঞ্চ করল আরেকটি সস্তা স্মার্টফোন, 4 বছর পর্যন্ত ব্যাটারি থাকবে ভাল
User reports indicate problems with Instagram since 11:05 AM EDT.
— Downdetector (@downdetector) July 27, 2026
How is it affecting you? #InstagramDownhttps://t.co/lXKoHvktSg
এই বিভ্রাটের কারণে গ্রাহকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশিরভাগ ইউজাররা জানিয়েছেন যে, অ্যাপে নতুন কোনো রিলস (Reels) লোড হচ্ছে না। পাশাপাশি কোনও পোস্ট করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে ইউজার।