How to apply PVC Aadhaar Card
UIDAI এর তরফে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা (Aadhaar Update Date Extended) আরও বাড়িয়ে দেওয়া হল। এখন পর্যন্ত এই সমসসীমা 14 মার্চ পর্যন্ত ছিল, তবে সেটা আরও তিন মাস বেড়ে গেল। নতুন সমমসীমা হিসেবে আধার আপডেট করার শেষ তারিখ 14 June 2024 হল।
মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) এর তরফে জানানো হয়েছ, আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: iQOO এর সবচেয়ে শক্তিশালী 5G Smartphone ভারতে লঞ্চ; Realme, Nothing ফোনকে দেবে টেক্কা
বেশিরভাগ ইউজারদের আধার কার্ড 10 বছর আগের তৈরি করা। এই সময়ের মধ্যে অনেকেই তাদের নাম, ঠিকানা সহ বিভিন্ন তথ্য পরিবর্তন করেছে। তবে সেই আপডেট আধার কার্ডে করানো হয়েনি। সেই কথা মাথায় রেখে ইউএডিএআই আমজনতাকে তাদের আধার আপডেট করার পরামর্শ দিয়েছে।
ইউজার অফলাইন এবং অলনাইন দুইভাবেই তাদের আধার কার্ড সংশোধন করতে পারবেন। তবে অনলাইনে এই পরিষেবার জন্য কোনও টাকা খরচ করতে হবে না।
অনলাইনে MyAadhaar পোর্টালে গিয়ে আপনি তথ্য আপডেট করতে কোনও টাকা লাগবে না। বিনামূল্যে এই কাজ করা যাবে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো বায়োমেট্রিক আপডেটের জন্য ইউজারকে আধার কেন্দ্রে যেতে হবে। সেখানে প্রতিটি আপডেটের জন্য 50 টাকা চার্জ রয়েছে।
আপনাকে সবার প্রথম UIDAI ওয়েবসাইট যেতে হবে।
এখানে আধার আপডেট অপশন সেলেক্ট করতে হবে।
এবার আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে, OTP আসবে আপনার ফোনে।
এর পর ডকুমেন্ট আপডেটের অপশনে ক্লিক করতে হবে।
আধার সম্পর্কিত সমস্ত ডিটেল ভেরিফাই করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে।
এবার আধার কার্ড আপডেটের জন্য সাবমিট করে দিন।
এবার আপনি 14 নম্বর আপডেট রিকওয়েস্ট নম্বর (URN) দেওয়া হবে। এই নম্বর দিয়ে সহজেই আধার আপডেটগুলি ট্র্যাক করতে পারেন৷