Digit.in
  • নিউজ
  • ফিচার স্টোরি
  • কিংকর্তব্য
  • ভিজ্যুয়াল স্টোরিজ
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » 1 কোটির বেশি Instagram ইউজারের ডেটা ফাঁস, রিপোর্টে দাবি, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট, জেনে নিন

1 কোটির বেশি Instagram ইউজারের ডেটা ফাঁস, রিপোর্টে দাবি, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট, জেনে নিন

By Joyeeta Bhattacharya | Updated on 10-Jan-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
1 কোটির বেশি Instagram ইউজারের ডেটা ফাঁস, রিপোর্টে দাবি, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট, জেনে নিন
Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya
10-Jan-2026

সারা বিশ্বের Instagram ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন যে, কোনো রিসেটের রিকওয়েস্ট বা অনুরোধ না করা সত্ত্বেও তারা পাসওয়ার্ড রিসেটের ইমেল পাচ্ছেন। যদিও প্রাথমিকভাবে কেউ কেউ এটিকে একটি সাময়িক ত্রুটি বলে মনে করেছিলেন, তবে ম্যালওয়্যারবাইটসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, 1 কোটি 75 লক্ষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ডেটা ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিপোর্ট অনুযায়ী, ফাঁস হওয়া ডেটার মধ্যে ইউজারের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল এড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোনের কমল দাম, হল 5000 টাকা সস্তা

একাধিক ইউজাররা নিশ্চিত করেছেন যে পাসওয়ার্ড রিসেটের ইমেল তাদের ইনবক্সে এসেছে। ইউজারদের বলা হচ্ছে যে, যদি তারা নিজে থেকে এই রিকওয়েস্ট না করে থাকেন তবে এই ধরনের ইমেলের কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কারণ এতে আপনার লগইন তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

আপনার কাছেও যদি সন্দেহজনক পাসওয়ার্ড রিসেটের রিকওয়েস্ট এসে থাকে তবে আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করে বা পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে পারেন।

Instagram টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) কীভাবে এক্টিভ করবেন:

সবার প্রথম প্রোফাইলে যেতে হবে। মেনুতে তিনটি লাইন থাকবে।

এখানে অ্যাকাউন্টস সেন্টার অপশনে ক্লিক করুন। এবার পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনে যেতে হবে।

এখানে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনে যেতে হবে, আপনার অ্যাকাউন্টটি সেলেক্ট করুন।

এখানে সিকিউরিটি পদ্ধতি বেছে নিন (অথেন্টিকেটর অ্যাপ বা এসএমএস/হোয়াটসঅ্যাপ), এবং স্ক্রিনে দেখানো স্টেপগুলি ফলো করুন।

আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বদলাবেন কীভাবে:

প্রোফাইল যেতে হবে > মেনুতে যান (তিনটি লাইন) > সেটিংস ও প্রাইভেসি > অ্যাকাউন্টস সেন্টার > পাসওয়ার্ড এবং সিকিউরিটি > চেন্জ পাসওয়ার্ড -এ যান, তারপর আপনার বর্তমান পাসওয়ার্ড লিখুন এবং একটি নতুন পাসওয়ার্ড সেট করুন।

এখন পর্যন্ত, মেটা-মালিকানাধীন ইনস্টাগ্রাম এই কথিত ডেটা ফাঁসের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Latest Article
16 জুন লঞ্চ হবে Redmi এর 7560mAh ব্যাটারি সহ টার্বো স্মার্টফোন, সাথে আসবে Redmi 17 ফোনও 16 জুন লঞ্চ হবে Redmi এর 7560mAh ব্যাটারি সহ টার্বো স্মার্টফোন, সাথে আসবে Redmi 17 ফোনও
6500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন হল সস্তা, মাত্র 17,999 টাকায় কেনার সুযোগ 6500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন হল সস্তা, মাত্র 17,999 টাকায় কেনার সুযোগ
Moto G37 Power vs Realme C83 5G: 20 হাজারের কম শুরু দামে কোন স্মার্টফোনটি হবে সেরা চয়েজ Moto G37 Power vs Realme C83 5G: 20 হাজারের কম শুরু দামে কোন স্মার্টফোনটি হবে সেরা চয়েজ
6000mAh ব্যাটারি সহ সস্তা HMD 5G স্মার্টফোনের সেল শুরু, দাম মাত্র 11499 টাকা থেকে শুরু 6000mAh ব্যাটারি সহ সস্তা HMD 5G স্মার্টফোনের সেল শুরু, দাম মাত্র 11499 টাকা থেকে শুরু
3 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা শেষ করে দিল Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ 20 জিবি অতিরিক্ত ডেটা এবং আনলিমিটেড কলিং 3 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা শেষ করে দিল Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ 20 জিবি অতিরিক্ত ডেটা এবং আনলিমিটেড কলিং
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Vivo X300 Ultra
  • Vivo X300 FE
  • motorola edge 70 fusion
  • Samsung Galaxy S26 Ultra
  • Iqoo 15R
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Bangla Tech News
  • জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সেরা আনলিমিটেড ৫জি প্ল্যান
  • বাজেট দামে OnePlus Nord CE 5 থেকে iQOO Z10 5G পর্যন্ত, এই 5 ফোন হবে সেরা চয়েজ
  • 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo