ChatGPT, Claude এবং Grok ভারত সহ ডাউন, লগ ইন করতে হচ্ছে সমস্যা

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সহ বিশ্বজুড়ে AI চ্যাটবট ChatGPT এবং Claude এর পরিষেবা হঠাৎ বন্ধ হয় যায়। প্ল্যাটফর্মগুলো অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ায় হাজার হাজার ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন। ব্যবহারকারীরা লগ-ইন করা, চ্যাটের উত্তর পাওয়া এবং পুরোনো চ্যাট লোড করার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হন, যার ফলে অনেকেরই কাজ ব্যাহত হয়।

78 শতাংশ ব্যবহারকারী ChatGPT, Claude এবং Grok পরিষেবা ব্যবহারের সমস্যা

ওয়েবসাইট ডাউন-ট্র্যাকিং প্ল্যাটফর্ম Downdetector-এর তথ্য অনুযায়ী, আজ রাত 8.20 মিনিট পর্যন্ত শুধুমাত্র ভারত থেকেই চ্যাটজিপিটি নিয়ে 2800টিরও বেশি এবং ক্লড ও গ্রক নিয়ে শত শত অভিযোগ জমা পড়েছে। এই সমস্যাগুলো সাধারণত ওয়েব এবং মোবাইল অ্যাপ দুটি মাধ্যমেই দেখা যাচ্ছে।

আরও পড়ুন: বিশাল 7900mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Redmi 17 5G, জানুন দাম কত এবং ফিচার

প্রায় 78 শতাংশ ব্যবহারকারী পরিষেবাটি ব্যবহারের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হন। এছাড়া, 8 শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহারের সময় এবং আরও প্রায় 8 শতাংশ ব্যবহারকারী অ্যাপের সংযোগ বা কানেক্টিভিটি নিয়ে সমস্যার কথা জানান।

প্ল্যাটফর্মগুলোর বর্তমান পরিস্থিতি:

OpenAI (ChatGPT): কোম্পানি তাদের অফিসিয়াল স্ট্যাটাস পেজে Elevated errors বা ত্রুটি বৃদ্ধির কথা স্বীকার করেছে এবং সংস্থা এই বিষয়টি তদন্ত করছেন।

Anthropic (Claude): তারা জানিয়েছে যে কিছু নির্দিষ্ট মডেলে ত্রুটি দেখা দিয়েছে এবং তারা দ্রুত এটি সমাধানের চেষ্টা করছে।

xAI (Grok): গ্রকের ক্ষেত্রেও হঠাৎ ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং প্ল্যাটফর্মটি সাময়িকভাবে নিষ্ক্রিয় রয়েছে।

আরও পড়ুন: সেপ্টেম্বর মাসে সস্তা হয় গেল Oneplus Nord CE 6 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :