এই সপ্তাহে OTT-তে মুক্তি পেতে চলেছে সেরা কোন কোন সিনেমা বা সিরিজ, লিস্ট দেখুন একনজরে

HIGHLIGHTS

এই সপ্তাহে ওটিটিতে রিলিজ হতে চলেছে বেশ কয়েকটি দুর্দান্ত সিরিজ

পাশাপাশি রিলিজ হবে বেশ কয়েকটি ক্রাইম থ্রিলার মুভি

সপ্তাহের শেষে হাজির হতে চলেছে মানি হাইস্টের ফাইনাল সিজেন

এই সপ্তাহে OTT-তে মুক্তি পেতে চলেছে সেরা কোন কোন সিনেমা বা সিরিজ, লিস্ট দেখুন একনজরে

এই সপ্তাহে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম হতে চলেছে ব্লকবাস্টার সিনেমা হল। কেননা রিলিজ করতে চলেছে দুর্দান্ত বেশ কয়েকটি ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম। মানি হাইস্টের ফাইনাল সিজেন রিলিজ হবে এই সপ্তাহেই। এছাড়া “কাহানি” বব বিশ্বাসও আসতে চলেছে এক্কেবারে আলাদাভাবে ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি যদি ওটিটি প্ল্যাটফর্ম ফ্রিক হন তবে আপনার জন্য রয়েছে সুখবর। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক লিস্ট। যার সাহায্যে আপনি জানতে পারবেন যে গোটা সপ্তাহ জুড়ে কোন কোন ওটিটিতে রিলিজ করতে চলেছে বেস্ট কোন কোন সিনেমা বা সিরিজ। দেখে নিন একনজরে-

14 পিকসঃ নাথিং ইস ইম্পসিবেল

প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স।

রিলিজ ডেট- 29/11/21।

এটি নেটফ্লিক্সের একটি অ্যাডভেঞ্চার ডকুমেন্টারি ফিল্ম । যেখানে একজন সাহসী, মজাদার নেপালি মাউন্টেন ক্লাইম্বার নির্মল “Nimsdai” পুরজার চোখ দিয়ে আমরা নেপালে ছড়িয়ে থাকা মাউন্ট এভারেস্টের সৌন্দর্যকে উপভোগ করতে পারবো। এই নেপালি মাউন্টেন ক্লাইম্বার “Project Possible” বিভাগে মাত্র সাত মাসের মধ্যে গোটা বিশ্বের 14 টি 8,000 মিটার উচ্চতার মাউন্টেনের শিখরে পৌঁছানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

মো- আমেরঃ মহম্মদ ইন টেক্সাস

প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স ।

রিলিজ ডেট- 30/11/21 ।

আমেরিকান কমেডিয়ান মো- আমের তার শো – র সেকেন্ড সিজেন নিয়ে হাজির হতে চলেছেন। এই লম্বা স্ট্যাণ্ড আপ কমেডি শো তে একজন আরবি- আমেরিকান কমেডিয়ান হিসেবে মো- আমের তার টেক্সাস শহরে বেড়ে ওঠাকে মজাদার জোকস এবং হিউমারের মাধ্যমে অডিয়েন্সের কাছে তুলে ধরবেন।

সিঙ্গেল অল দি ওয়ে

প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স । 

রিলিজ ডেট- 2/12/21 ।

নিজের সিঙ্গেল স্ট্যাটাসের জন্য় যাতে ফ্যামিলির কাছে মজার শিকার হতে না হয় তাই পিটার ( মাইকেল উরি ) তার বেস্ট ফ্রেন্ড নিককে ( ফিলেমন চেম্বার) ভান করতে বাধ্য করে যে তারা রিলেশনশিপে রয়েছে। অন্যদিকে হলিডেতে যাবার পরেই পিটারের মা তার হ্যান্ডসাম ট্রেনার জেমসের সাথে ব্লাইণ্ড ডেট ফিক্স করলে, দেখা দেয় বড়ো গণ্ডগোল।

বব বিশ্বাস

প্ল্যাটফর্ম- Zee 5 ।

রিলিজ ডেট- 3/12/21।

2012 সালে রিলিজ হওয়া সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমার সাপোর্টিং ক্যারেক্টর বব বিশ্বাসকে সামনে রেখে তৈরি হচ্ছে এই সাসপেন্স থ্রিলার। অভিনয়ে রয়েছেন অভিষেক বচ্চন এবং চ্রিত্রাঙ্গদা সিং। ডিরেক্ট করছেন অন্নপূর্ণা ঘোষ।

মানি হাইস্ট

প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স ।

রিলিজ ডেট- 3/12/21 ।

জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম-থিলার শো মানি- হাইস্টের ফাইনাল সিজেন রিলিজ করতে চলেছে। এই শোয়ের ফাইনাল সিজেনের সেকেন্ড পার্ট আসতে চলেছে। এই শোয়ের প্পুলারিটি এতটাই বেশি যে আলাদা করে বলার দরকার পড়ে না যে অডিয়েন্স কি এক্সপেক্ট করছে।

কোবাল্ট ব্লু 

প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স ।

রিলিজ ডেট- 3/12/21 ।

এই সিনেমার গল্প শুরু হচ্ছে একটি ট্র্যাডিশনাল ফ্যামিলিকে নিয়ে। যেখানে একজন লেখক এবং তার এক বোন পেইং গেস্ট হিসেবে থাকতে আসে। যখন তারা আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করে, তখন কোনো কারণবশত এই পরিবার ভেঙ্গে যায়।

ইনসাইড এডজ- সিজেন 3

প্ল্যাটফর্ম- অ্যামাজন প্রাইম ভিডিও ।

রিলিজ ডেট- 3/12/21 ।

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় শো ইনসাইড এডজ-র তিন নম্বর সিজেন রিলিজ করতে চলেছে। এটি মূলত ক্রিকেট বেটিংয়ের প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্পের নিরিখে তৈরি একটি সিরিজ। অভিনয় করছেন- রিচা চাড্ডা, বিবেক ওবেরয় ।

চিথিরাই সেভান্নাম

প্ল্যাটফর্ম- Zee 5 ।

রিলিজ ডেট- 3/12/21 ।

এটি একটি তামিল সিনেমা। ডিরেক্ট করছেন স্টান্ট সিলভা । অভিনয় করছেন- রিমা কালিঙ্গাল, পুজা কানান, সামুথিরাকানি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo