Argha Deep Chatterjee পরিচালিত ‘Chiro Sakha Hey’ এর ফার্স্ট লুক প্রকাশিত

HIGHLIGHTS

'চিরসখা হে' (Chiro Sakha Hey) এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে

সিনেমাটিতে প্রথমবার একসাথে অভিনয় করতে দেখা যাবে Tnusree Chakraborty এবং Ishan Mazumder কে

Ishan একজন বনেদি বাঙালি পরিবারের ছেলের অভিনয় করেছেন

Argha Deep Chatterjee পরিচালিত ‘Chiro Sakha Hey’ এর ফার্স্ট লুক প্রকাশিত

পরিচালক Argha Deep Chatterjee-এর নতুন সিনেমা 'চিরসখা হে' (Chiro Sakha Hey) এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। সিনেমাটিতে প্রথমবার একসাথে অভিনয় করতে দেখা যাবে Tnusree Chakraborty এবং Ishan Mazumder কে। এছাড়াও পার্শ্ব চরিত্রে দেখা যাবে Mithu Chakraborty, Barun Chanda এর মতো পরিচিত অভিনেতা-অভিনেত্রীকে। সিনেমাটির স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখেছেন Aveek Roy এবং Sujoyneel Bondyopadhyay। সিনেমাটির এডিটর Anirban Maity এবং মিউজিক ডিরেক্টর Soumya Rit।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর আগে সিনেমাটির নাম ও সিনেমাটিতে কাজ করা শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার 'চিরসখা হে' এর প্রথম পোস্টারও লঞ্চ করা হল। জানা গেছে যে, গল্পে Ishan একজন বনেদি বাঙালি পরিবারের ছেলের অভিনয় করেছেন। ছোট বেলায় বাবাকে হারানো ছেলেটি বর্তমান সময়ের দুইবছর আগে নিজের কলকাতার বাড়ি ছেড়ে জেঠু শিবাশিষ এবং মা অলোকার সাথে উত্তরবঙ্গে চলে যায়। উত্তরবঙ্গে তাদের আদিবাড়িতে গিয়ে ওঠে তারা। গল্পে জেঠু একজন পেশাদার উকিল। Ishan একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং আর্টিস্ট।

গল্পের আরেকদিকে, তিলোত্তমার মর্মান্তিক ব্যক্তিগত জীবন ফুটে ওঠে সিনেমাতে। 7 বছর আগে নিজের স্বামীকে হারিয়েছেন তিলোত্তমা। নিজের জীবনে প্রায় হেরে যাওয়া তিলোত্তমার জীবনে হঠাৎই বাঁচার তাগিদ নিয়ে আসেন ঈশান। এরপর কী হবে? দেখতে হলে অপেক্ষা করতে হবে 'চিরসখা হে' রিলিজ করা পর্যন্ত।

Tanusree Chakraborty অভিনীত আরও একটি সিনেমা সম্প্রতি রিলিজ করেছে বড় পর্দায়৷ সিনেমাটির নাম  'আবার বছর কুড়ি পরে'। এছাড়াও, খুব শীঘ্রই আসতে চলেছে Tnushree এর আরও একটি সিনেমা, 'গু কাকু, দ্য পটি আঙ্কল'।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo