ক্যাব ড্রাইভারেরা বুকিং ক্যানসেল করছে? সমস্যার সমাধান কী জানুন

HIGHLIGHTS

আজকাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রধান ভরসা হয়ে উঠেছে অ্যাপ-ক্যাব

অনেকসময় দেখা যাচ্ছে রাতের দিকে ক্যাব ড্রাইভারেরা দূরে যেতে না চেয়ে ট্রিপ ক্যানসেল করে দিচ্ছে

ঝক্কি পোহাতে হচ্ছে Ola, Uber প্যাসেঞ্জারদের

ক্যাব ড্রাইভারেরা বুকিং ক্যানসেল করছে? সমস্যার সমাধান কী জানুন

অ্যাপ ক্যাব করোনা মহামারির পরে আমাদের সবচাইতে ভরসার ট্রান্সপোর্ট হয়ে উঠেছে। কিন্তু আজকাল এই অ্যাপ-ক্যাব সার্ভিসের ওপরে উঠেছে আরও একটি প্রশ্ন। প্রায়ই দেখা যাচ্ছে যে Ola, Uber-এর মতো সাইট থেকে ক্যাব বুক করলে প্রথমে ড্রাইভারেরা ফোন করে জানতে চাইছেন যে কোথায় যাওয়া হবে। বেশিরভাগ সময় রাতের ক্ষেত্রে হোম লোকেশন নয় এমন অজুহাত দিয়ে ক্যানসেল করে দিচ্ছে ড্রাইভারেরা যাত্রীদের ট্রিপ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই বিষয়ে আরও অভিযোগ উঠছে যে ড্রাইভারেরা যাত্রীদের ফোন করে জানতে চাইছেন যে ডেস্টিনেশনে ভাড়া কেমন উঠছে। যাত্রীরা জবাব দেবার পর ভাড়া পছন্দ না হলে ক্যানসেল করে দেওয়া হচ্ছে ট্রিপ।

এই ক্যাব ক্যানসেলেশনের বিষয়ে ড্রাইভারেরা জানিয়েছেন যে অনেক সময় খুব দূরে ড্রপ দেওয়া হলে, ফেরার পথে পুরো রাস্তা কোনো প্যাসেঞ্জার ছাড়াই আসতে হয়। যার ফলে বাড়তি তেলের টাকা খরচ হয়ে যায়। অনেকে বলেছেন যে বেশি রাতে হোম লোকেশনের বদলে অন্য কোথাও ড্রপ থাকলে ড্রাইভারেরা ট্রিপ ক্যানসেল করে দেন।

এই প্রসঙ্গে আরো জানা গিয়েছে যে Uber –এর তুলনায় Ola অ্যাপ ক্যাব সাইটে ট্রিপ ক্যানসেলেশনের সংখ্যা কমতে পারে আগামীদিনে। কেননা এই সাইটে ড্রাইভারেরা ট্রিপ বুকিংয়ের পরে ড্রপ-লোকেশন এবং ফেয়ার দেখতে পাবেন।

রাতের দিকে যদি ড্রাইভারেরা ট্রিপ ক্যান্সেল করেন তবে সবচাইতে বেশি সমস্যা হয় যাত্রীদের। অনেকসময় দেখা যায় দুই- তিনবার পর পর বুক করার ফলেও ট্রিপ ক্যানসেল হয়ে যাচ্ছে । সেক্ষেত্রে যাত্রীরা-

  • ট্রিপ কনফার্ম হবার পরেই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ড্রাইভার যদি ফোন করে ট্রিপ ক্যানসেল করে দেবার কথা বলে,তাহলে এই স্ক্রিন শট দেখিয়ে কোম্পানি বা থানায় কমপ্লেন করার কথা জানাতে পারেন।
  • তা সত্ত্বেও যদি ড্রাইভার ট্রিপ ক্যানসেল করে দেয় তবে সেই স্ক্রিনশট নিয়ে কোম্পানিতে কমপ্লেন করতে পারেন। যার ফলে ড্রাইভারের থেকে ফাইন নেওয়া হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo