Annapurna Yojana: চালু হল অন্নপূর্ণা যোজনার নতুন সরকারি পোর্টাল, এবার ঘরে বসেই করা যাবে আবেদন, জানুন কীভাবে করবে কাজ

অগাস্ট মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় আপডেট এসে গেছে। 1 অগাস্টের সকালেই রাজ্যে অন্নপূর্ণা যোজনার লক্ষ লক্ষ উপভোক্তারা অপেক্ষায় ছিল 3000 টাকার। তবে 31 জুলাই রাতে রাজ্যের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আচমকা সরিয়ে নেওয়া হয়েছিল সিটিজেন্স লগ ইন (Citizen Login) সেকশন। ফলে আবেদনের স্ট্যাটাস দেখতে না পাড়ায় হইচই পড়ে যায় উপভোক্তাদের মধ্যে। তবে 24 ঘন্টার মধ্যেই সরকার নতুন পোর্টাল নিয়ে হাজির হয় গেছে।

কী এই পোর্টাল এবং কোথায় দেখা যাবে Annapurna Yojana এর আবেদন স্ট্যাটাস

যাঁরা নতুন আবেদন করতে চান বা আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান, তাঁদের চিন্তার কারণ শেষ। উপভোক্তারা এখন থেকে সরাসরি socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়েই সমস্ত তথ্য দেখে নিতে পারবেন এবং নতুন আবেদনও জমা দেওয়া যাবে। ফলে আবেদন জমা দেওয়া থেকে শুরু করে আবেদনপত্রের স্ট্যাটাস দেখা বা নিজের যোগ্যতা যাচাই, সবই করা যাবে বাড়িতে বসে।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ নতুন Poco 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, থাকবে AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর

এখনও টাকা আসেনি অনেকের

অন্নপূর্ণা যোজনায় অগাস্ট মাসের টাকা এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েনি। তবে পয়লা অগাস্টে কিছু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তবে এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে, যাচাইয়ের কাজ পুরো হলেই যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে দাবি করেছে সরকার।

কবে পর্যন্ত আসবে অগাস্টের কিস্তি

সম্প্রতি জানা গেছে, অগাস্ট মাসের 3000 টাকা মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। যাদের এখনও টাকা আসেনি, তাঁদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

আরও পড়ুন: Samsung Galaxy F70 Pro 5G vs OnePlus N6 vs Poco M8 5G: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :