অ্যামাজন প্রাইম সেলের প্রাইম অফারে ঠিক কি পেতে পারেন জানেন!

HIGHLIGHTS

অ্যামাজন তাদের প্রাইম মেম্বারদের জন্য এই সেল এনেছে

15 জুলাই থেকে এই সেল শুরু হবে

আর 16 জুলাই মধ্য রাতে শেষ হচ্ছে এই সেল

অ্যামাজন প্রাইম সেলের প্রাইম অফারে ঠিক কি পেতে পারেন জানেন!

অ্যামাজন প্রায়ই বিভিন্ন সেল নিয়ে এলেও এবার তারা তাদের প্রাইম মেম্বারদের জন্য স্পেশাল প্রাইম ডে নিয়ে এসছে। আর এই প্রাইম ডে শুধু যে সেলেই সীমাবদ্ধ তা নয় এবার এর সঙ্গে গান থেকে সিনেমা সর্বত্রই অ্যামাজন দারুন সুযোগ দিচ্ছে। আর আজকে এখানে আমরা এবার 15জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলা অ্যামাজন প্রাইম ডে সেলের বিষয়ে আপনাদের বলব।এই সেল অবশ্য অ্যামাজন তাদের প্রাইম মেম্বারদের জন্য নিয়ে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অ্যামাজন প্রাইম ডে সেলে আপনারা একাধিক জিনিসে দারুন সব অফার পাবেন। ইলেক্ট্রনিক্সের জিনিসের মধ্যে যেমন ল্যাপটপ ইত্যাদিতে আপনারা 35000 পর্যন্ত ছাড় পাবেন। আবারা যদি হেডফোন কিনতে চান তবে তাতে 50% পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর স্মার্টওয়াচ কেনার ইচ্ছে থাকলে তা এখানে লো কস্টে কিনতে পারবেন। আর যদি ক্যামেরা কাঁধে বিশ্বজয়ের ইচ্ছে থাকে তবে DSLR ক্যামেরা নো কস্ট EMI তে কিনতে পারবেন।

আবার এই সেলে আপনারা টিভি আর অ্যাপ্লায়েন্সেও দারুন অফার পাবেন। এখানে আপনারা টিভির ওপর 50% পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন আর সঙ্গে AC কিনতে চাইলে 45% পর্যন্ত ডিস্কাউন্ট তাতে পাবেন। আর ওয়াশিং মেশিনে 10000 টাকা পর্যন্ত সর্বাধিক ছাড় পেতে পারেন, ফ্রিজের জন্য সেই অফার 35000 টাকা পর্যন্ত সুযোগ পাওয়া যাচ্ছে।

আর এসব থেকে দূরে আপনারা যদি নিজের জন্য অ্যালেক্সা স্মার্ট হোম কিনতে চান তবে সেখানে পাবেন 50% পর্যন্ত ছাড়।

Aparajita Maitra

Aparajita Maitra

Digit.in
Logo
Digit.in
Logo