Amazon
পুজোর আগেই শুরু হতে চলেছে অনলাইন শপিং সাইট Amazon এর সবচেয়ে বড় সেল। অ্যামাজন তাদের বছরের সবচেয়ে বড় সেল ‘Amazon Great Indian Festival Sale 2025’ এর তারিখ ঘোষণা করেছে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং প্রাইম সদস্যরা 24 ঘন্টা আগে থেকে ডিলগুলি উপভোগ করার সুযোগ পাবেন।
এই সেলে Samsung, Apple, Realme, iPhone, OnePlus এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন পাশাপাশি, Asus, Dell কোম্পানির ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছাড় দেওয়া হবে। তবে সেল তারিখের ঘোষণা করার সাথে এখন পর্যন্ত কোম্পানি জানায়ানি যে কত দিন পর্যন্ত চলবে এই সেল। অ্যামাজন প্রাইম সদস্যরা সেল ইভেন্টে আর্লী অ্যাক্সেস পাবেন।
আরও পড়ুন: মাত্র 5 মিনিটে ঠিক করে নিন Aadhaar Card এর ভুল নাম, কিছু সহজ উপায় নিমিষে হবে কাজ
অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভাল সেল 2025 চলাকালীন গ্রাহকরা এক্সচেঞ্জ বোনাসের পাশাপাশি নো-কস্ট ইএমআই এর সুবিধা নিতে পারবেন। এসবিআই কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে, সাথে থাকবে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ বোনাস এবং অ্যামাজন পে রিওয়ার্ডের মতো সুবিধা।
সেল চলাকালীন স্মার্টফোন গ্রাহকরা পাবেন বিশেষ অফার। অ্যাপল, স্যামসাং, আইকিউও, ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডের লেটেস্ট স্মার্টফোন এবং এসেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যদি আপনি একটি নতুন প্রিমিয়াম ফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই বিক্রয় একটি দুর্দান্ত সুযোগ হতে পারে।