Air Cooler নাকি Portable AC: তীব্র গরমে কে দেবে কম খরচে বেশি ঠান্ডা, জানুন কোনটি হবে সেরা চয়েজ

Air Cooler Vs Portable AC: এপ্রিল-মে মাস আসতেই রোদের তেজ বাড়তে থাকে এবং যেন আমাদের জানান দিচ্ছে যে সামনে আরও কঠিন সময় আসছে। এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে সবাই কুলার এবং এসির কথা ভাবি। কিন্তু মধ্যবিত্ত পরিবারের কাছে সব সময় বড় চিন্তার কারণ হলো বাজেট এবং মাস শেষে বিদ্যুতের মোটা বিল। বাজারে এয়ার কুলার এবং পোর্টেবল এসি, দুটোই এখন বেশ জনপ্রিয়। একটি মেশিন যা জলের মাধ্যমে ঠান্ডা হাওয়া দেয়, অন্যটি কম্প্রেসারের সাহায্যে কাজ করে এবং ঘরকে ঠান্ডা করে।

তবে প্রশ্ন হলো, আপনার ঘরের জন্য কোনটি বেশি ভাল এবং দীর্ঘমেয়াদে সস্তা হবে? আজকের খবরে আমরা খুব সহজভাবে এই দুটি জিনিসের পার্থক্য এবং সুবিধা-অসুবিধাগুলো আলোচনা করব।

আরও পড়ুন: Wireless Emergency Alerts : আপনার ফোনেও কি হঠাৎ বেজে উঠল ইমারজেন্সি অ্যালার্ম! ভয় নেই, জানুন কারণ কী

এয়ার কুলার (Air Cooler)

মধ্যবিত্ত পরিবারে সবথেকে বেশি এয়ার কুলার পাওয়া যায়। এই কুলারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর দাম কম এবং বিদ্যুৎ খরচ কম আসে। কুলারে একটি জলের ট্যাঙ্ক দেওয়া এবং পাম্পের সাহায্যে হানি-কম্ব বা ঘাসের প্যাডগুলো ভিজিয়ে দেয়। যখন ফ্যানের মাধ্যমে গরম হাওয়া এই ভেজা প্যাডগুলোর ভেতর দিয়ে আসে, তখন হাওয়া ঠান্ডা অফার করে।

Air Cooler Vs Portable AC Price to cost and cooling

দামের দিক থেকে কুলার কেনার খরচ এসির তুলনায় অনেক কম। 5000 থেকে 10,000 টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির কুলার পাওয়া যায়। কুলার একটি সিলিং ফ্যানের থেকে সামান্য বেশি বিদ্যুৎ খরচ করে। তাই মাস শেষে বিল নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না। এটি খোলা ঘরে বা জানলার পাশে রাখলে সবথেকে ভালো কাজ করে। কুলারের সবথেকে বড় সমস্যা হলো আর্দ্রতা বা হিউমিডিটি। বর্ষাকালে বা ভ্যাপসা গরমে কুলার চালালে ঘর আরও বেশি চ্যাটচ্যাটে হয়ে যায়। এছাড়া বারবার জল ভরার ঝামেলা তো আছেই।

পোর্টেবল এসি (Portable AC)

পোর্টেবল এসি দেখতে অনেকটা কুলারের মতো হলেও এর ভেতরে থাকে আসল এসির প্রযুক্তি অর্থাৎ কম্প্রেসার এবং রেফ্রিজারেন্ট গ্যাস। এতে চাকা দেওয়া থাকার কারণে আপনি ড্রয়িং রুম থেকে বেডরুম, যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তবে এর একটি এক্সহস্ট পাইপ থাকে যা দিয়ে গরম হাওয়া জানলা দিয়ে বের করে দিতে হয়।

Air Cooler Vs Portable AC Price to cost and cooling

কুলিংয়ের দিক থেকে পোর্টেবল এসি অনেক বেশি শক্তিশালী। এটি বাইরের তাপমাত্রা যাই হোক না কেন, ঘরের তাপমাত্রা একদম কমিয়ে দিতে পারে। বিদ্যুৎ বিলের দিক থেকে, যেহেতু এতে কম্প্রেসার থাকে, তাই সাধারণ এসির মতোই এতে বিদ্যুৎ খরচ হয়। কুলারের চেয়ে এর বিল অনেক বেশি আসবে।

বলে দি যে যেহেতু পোর্টেবাল এসিতে চাকা দেওয়া, সেই কারণে এটি ফিট করা বা, দেওয়ালে ফুটো করার বা উইন্ডো এসির মতো আলাদা ফ্রেম তৈরির ঝামেলা নেই। ভাড়াবাড়িতে যারা থাকেন, তাদের জন্য এটি দারুণ অপশন।

দামের ক্ষেত্রে, পোর্টেবল এসির দাম সাধারণত 25,000 টাকা থেকে শুরু হয়। এছাড়া এটি চলার সময় কুলারের চেয়ে কিছুটা বেশি আওয়াজ করতে পারে এবং পাইপ সেট করার জন্য জানলার পাশে জায়গা থাকতে হবে।

আরও পড়ুন: 20000 টাকার বেশি দাম কমে গেল Samsung 55 inch Mini LED 4K Smart TV, জানুন কোথায় পাবেন এত সস্তায়

কোনটি হবে আপনার জন্য সেরা চয়েজ?

আপনার জন্য কোনটি সেরা, তা নির্ভর করছে আপনার বাজেট এবং এলাকার আবহাওয়ার ওপর। আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে আবহাওয়া খুব শুকনো (যেমন দিল্লি বা উত্তর ভারতের কিছু অংশ), তবে এয়ার কুলার আপনার জন্য সেরা এবং সস্তা বিকল্প। কিন্তু আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে আর্দ্রতা বেশি (যেমন কলকাতা) থাকেন, তবে কুলার আপনার কাজে আসবে না; সেক্ষেত্রে পোর্টেবল এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :