20000 টাকার বেশি দাম কমে গেল Samsung 55 inch Mini LED 4K Smart TV, জানুন কোথায় পাবেন এত সস্তায়

HIGHLIGHTS

Samsung তাদের 2026 সালের Smart TV সিরিজের আওতায় Vision AI টেকনোলজি সহ 55 inch Mini LED 4K Smart TV চালু করেছিল

এখন স্যামসাং 55 ইঞ্চির মিনি এলইডি 4কে স্মার্ট টিভি Flipkart এ 20000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে

আপনি যদি কম খরছে 40 হাজার টাকার বাজেটের মধ্যে একটি বড় পর্দার টিভি খুঁজছেন তবে এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে

20000 টাকার বেশি দাম কমে গেল Samsung 55 inch Mini LED 4K Smart TV, জানুন কোথায় পাবেন এত সস্তায়

সম্প্রতি Samsung তাদের 2026 সালের Smart TV সিরিজের আওতায় Vision AI টেকনোলজি সহ 55 inch Mini LED 4K Smart TV চালু করেছিল। তবে এখন স্যামসাং 55 ইঞ্চির মিনি এলইডি 4কে স্মার্ট টিভি আসল দাম থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। দুর্দান্ত সব ফিচার সহ এই টিভিটি 4K সাপোর্ট করে। আপনি যদি কম খরছে 40 হাজার টাকার বাজেটের মধ্যে একটি বড় পর্দার টিভি খুঁজছেন তবে এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। চলুন আসুন এই স্যামসাং টিভিতে পাওয়া ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Vision AI 55 inch Ultra HD (4K) Mini LED Smart TV 2026

Flipkart সাইটে এই স্মার্ট টিভির দাম প্রায় 60,000 টাকা থেকে শুরু হয়, তবে ই-কমার্স সাইটে এখন এটি মাত্র 45,990 টাকায় কেনার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: Jio Cheapest Plans: 200 টাকার কম খরচে পুরো মাসের ভ্যালিডিটি, সাথে বিনামূল্যে JioHotstar

তাছাড়া, এই টিভিটির ওপর চমৎকার কিছু ব্যাঙ্কের অফারও পাওয়া যাচ্ছে। বিশেষ করে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য 4000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড পেমেন্টে 5250 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এছাড়া, Flipkart Axis Bank এবং Flipkart SBI ক্রেডিট কার্ডে 6,850 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ব্যাংক অফারের সাথে টিভির দাম 40,000 টাকা কম হয় যাবে, ফলে আপনি এটি মাত্র 39,140 টাকায় কিনতে পারবেন।

স্যামসাং ভিশন AI 55 ইঞ্চির মিনি এলইডি 4কে স্মার্ট টিভির ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং এর এই 55-ইঞ্চির মিনি এলইডি 4কে স্মার্ট টিভিতে দুর্দান্ত ফিচার রয়েছে। টিভিতে উন্নত ব্রাইটনেস এবং ক্লিয়ার পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। টিভিটি 50Hz রিফ্রেশ রেট সহ স্মুদ ভিজুয়াল অফার করে। শুধু তাই নয়, কোম্পানি এতে 30W ডুয়াল-স্পিকার সেটআপ দিয়েছে যা শক্তিশালী অডিও আউটপুট দেয়।

আরও পড়ুন: 15000 টাকার বাজেটে 5টি নতুন 5G Smartphone, থাকছে 7000mAh ব্যাটারি একাধিক সেরা ফিচার

এই টিভিটি Tizen অপারেটিং সিস্টেমে চলে এবং এতে 8 জিবি স্টোরেজ রয়েছে, যা আপনাকে খুব সহজেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সুযোগ করে দেয়। কানেক্টিভিটির ক্ষেত্রে, এতে 3টি HDMI পোর্ট, 1টি USB পোর্ট এবং সেই সাথে Wi-Fi ও Bluetooth সুবিধা রয়েছে, যা এই স্মার্ট টিভিটিকে সবদিকে থেকে একটি পারফেক্ট চয়েজ হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile