আধার কার্ড (Aadhaar card) যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম প্রধান পরিচয়পত্র। আধার নাম্বার হল একটি 12 ডিজিটের আইডেন্টিফিকেশন নাম্বার যা প্রত্যেক ভারতীয় নাগরিকের আলাদা আলাদা হয়। আধার কার্ডে প্রত্যেক নাগরিকের নাম, ঠিকানা, বায়োমেট্রিক ডেটা, ফটোগ্রাফ, বার্থ ডেটের মতন সমস্ত জরুরি তথ্য থাকে। স্কুল-কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, নতুন মোবাইল সিম কেনা ছাড়াও সমস্ত রকমের সরকারি- বেসরকারি কাজে আধার কার্ডের দরকার পড়ে।
Survey
✅ Thank you for completing the survey!
অনেকসময় বয়স বাড়ার সাথে সাথে মুখের শেপেরও বদল ঘটে। যার ফলে প্রথমবার আধার কার্ড তৈরি করার সময় যে ফটো আপলোড করা হয়েছিল তার সাথে মিল পাওয়া যায় না। যার ফলে অনেকসময়ই বেশ কয়েকটি অফিসিয়াল কাজে বাধা পড়ে। তবে ফটো নতুন করে আপডেটের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দেওয়া গেলেও, পুরো কাজটা শেষ করতে কিন্তু নিকটস্থ আধার কেন্দ্রে যেতেই হবে। আসুন দেখে নেওয়া যাক…