জনপ্রিয় গেম PUBG Mobile-র ভারতীয় ভার্সন ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) -র প্রি রেজিস্ট্রেশন 18 মে অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে। Android মোবাইল ইউজাররা এই গেমে রেজিস্ট্রেশন করতে পারবেন। সংস্থা আনুষ্ঠানিকভাবে এই বিষয় ঘোষনা করে। বলে দি যে গত সেপ্টেম্বরে ভারতে ব্যান হয় পাবজি মোবাইল। তবে এখন নতুন নামে ভারতে ফিরছে PUBG Mobile, যার নাম Battlegrounds Mobile India।
দক্ষিণ কোরিয়ান ভিডিয়ো গেম ডেভেলপার Krafton ঘোষনা করেছে যে 18 মে থেকে শুরু হচ্ছে প্রি-রেজিস্ট্রেশন। Google Play Store থেকে এই গেমের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। তবে এখনও এই মোবাইল গেমের লঞ্চ ডেটের ঘোষণা করেনি সংস্থা। আশা করা হচ্ছে যে প্রি-রেজিস্ট্রেশন শুরু হলে লঞ্চের তারিখ জানাবে সংস্থা। পাশাপাশি iOS ইউজারদের জন্য এই মোবাইল গেম লঞ্চ করা হবে কী না, সেই নিয়ে কোনও তথ্য দেয়নি সংস্থা।
Battlegrounds Mobile India-র ডেভেলপার অর্থাৎ Krafton-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, "একমাত্র প্রি-রেজিস্ট্রেশন করা গেমারদের কিছু পুরস্কারও দেওয়া হবে।"
সংস্থা সেই সঙ্গেই আরও জানিয়েছে যে, নতুন Battlegrounds Mobile India গেমটি নির্দিষ্ট করে ভারতের জন্যই লঞ্চ করা হচ্ছে, তাই পুরস্কারও ভারতীয় প্লেয়ারদের দেওয়া হবে।