Panchayat
Panchayat 3 release date: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত সিজন ৩’ নিয়ে বড় আপডেট এল। অ্যামাজন প্রাইম (Amazon prime) স্পেশাল ওয়েব সিরিজ পঞ্চায়েত ৩ এর মুক্তির তারিখ ঘোষনা করে দিয়েছে। ফুলেরা গ্রামের প্রতিদিনের ঘটনা আবারও দেখতে পারবেন দর্শকরা। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, এবং সানভিকা সহ অনেক তারকা সহ এই সিরিজটি মে মাসেই মুক্তি পেতে চলেছে।
পঞ্চায়েত এর তৃতীয় সিরিজ মে মাসের 28 তারিখ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। মুক্তি তারিখের সাথে ওয়েব সিরিজের নির্মাতা X (টুইটারে) পোস্ট করেছে।
আরও পড়ুন: Baahubali Crown Of Blood OTT: আবার নতুন চমক নিয়ে ফিরে আসছে বাহুবলী!
প্রথম এবং দ্বিতীয় সিজনের জনপ্রিয়তার পর এবার পালা তৃতীয় সিজনের। পঞ্চায়েত 3 তার অনন্য অনন্য চরিত্রগুলির জন্য দর্শকদের মন জয় করেছিল। সেক্রেটারি হোক বা প্রধান জি, সহ সিরিজের সাপোর্টিং চরিত্ররাও দর্শকদের মন বেধেঁছে। এই সিরিজটি টানা দুই সিজন ধরে ওটিটিতে জনপ্রিয়তার টপ রয়েছে।
দর্শকরা দ্বিতীয় সিজেনের পর এই সিরিজের তৃতীয় সিজনের অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কয়েক সপ্তাহ পরে পঞ্চায়েত-৩ 28 মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে।