Meta অধীনস্থ সংস্থা WhatsApp -এর তরফে একাধিক নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। চলতি বছরে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবং চ্যাটিংকে আরও মজাদার করে তুলতে এই ফিচারগুলো আনা হয়েছে। এই সদ্য লঞ্চ হওয়া ফিচারগুলোর মধ্যে আছে চ্যাট লক, এডিট বাটন, HD ফটো, ইত্যাদি।
ব্যক্তিগত চ্যাট বাকিদের থেকে আড়াল করার জন্য এই নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এই চ্যাট লক ফিচার আপনি যে চ্যাটে অন করবেন সেটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। এটার জন্য আপনাকে আপনার প্রোফাইল সেকশনে গিয়ে চ্যাট লক ফিচারে গিয়ে সেটাকে অন করতে হবে।
অনেকেই এতদিন অভিযোগ করতেন যে WhatsApp -এ যে ছবি পাঠানো হয় সেটার মান নাকি খারাপ হয়ে যায়। এই সমস্যার সমাধান করার জন্য এই নতুন ফিচার আনা হয়েছে। এতদিন WhatsApp -এ ছবি পাঠানো হলে সেটা কমপ্রেস হয়ে যেত। এই ফিচারের সাহায্যে ছবি পাঠালে সেটা উন্নতমানের ছবি হিসেবে সেন্ড হবে।
কেউ যদি চান যে তিনি এখন তাঁর অনলাইন স্ট্যাটাস লুকাবেন তাহলে তাঁরা সেটা সহজেই করতে পারবেন। এর অর্থ আপনি এখন যাঁদের জানাতে চান না যে আপনি অন আছেন তাহলে তাঁরা আর জানতে পারবেন না সেটা।
আপনি যদি অবাঞ্ছিত নম্বর থেকে আসা কল ব্লক করতে চান কিংবা এখন আসা এই নতুন ফিচারের সাহায্যে সেই কলকে সাইলেন্ট করে দিতে পারবেন। এটার সাহায্যে আপনি যাঁদের সঙ্গে কথা বলতে চান কেবল তাঁদের সঙ্গেই কথা বলতে পারবেন, আর যাঁদের সঙ্গে কথা বলতে চান না তাঁদের এটার সাহায্যে এড়াতে পারবেন।
একটাই WhatsApp অ্যাকাউন্ট এখন একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়। যে ডিভাইসে WhatsApp খুলতে চান সেখানে WhatsApp খুলে প্রাইমারি ডিভাইস দিয়ে QR কোড স্ক্যান করুন তাহলেই হবেন এখন একসঙ্গে 4টি ডিভাইসে একটাই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
এতদিন কাউকে ভুল মেসেজ পাঠালে সেটা সোজা ডিলিট করে দিতে হতো। কিন্তু এখন আর সেটা ডিলিট না কর নির্দিষ্ট টাইমের মধ্যে এডিট করা যাবে। কোনও মেসেজ পাঠানোর পর 15 মিনিটের মধ্যে ভুল মেসেজ এডিট করে যাবে, তাও একাধিকবার।
এখন Google Meet বা Zoom এর মতো WhatsApp -এও এখন ভিডিও কল করলে স্ক্রিন শেয়ার করা যাবে। কেউ চাইলে একটি নির্দিষ্ট অ্যাপ বা গোটা স্ক্রিন শেয়ার করতে পারেন।