জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram এ একটি বড় বদল হতে চলেছে। 8 মে থেকে মেটার এই ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে করা ব্যক্তিগত চ্যাটগুলো আর ব্যক্তিগত থাকবে না। কোম্পানি এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মোটা তার ব্লগ পোস্টের মাধ্যমে এই বিষয় জানিয়েছে। মেটা তার ইনস্টাগ্রাম ডিএম (DM) থেকে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ (E2EE) সুবিধাটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
মেটা তার ব্লগ পোস্ট থেকে নিশ্চিত করেছে যে ইনস্টাগ্রামের ডায়রেক্ট মেসেজ থেকে এখন এন্ড-টু-এন্ড নক্রিপশন ফিচারটি সরিয়ে দেওয়া হয়েছে। 2023 সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি যুক্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেমনটি করা হয়েছিল, ঠিক একইভাবে মেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারের জন্যও এই E2EE (এন্ড-টু-এন্ড এনক্রিপশন) ফিচারটি চালু করেছিল।
আরও পড়ুন: কার্ভড AMOLED ডিসপ্লে সহ Poco ফোনে দুর্দান্ত অফার, রয়েছে 5520mAh ব্যাটারি
এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারটি সরিয়ে নেওয়ার মানে হলো, আপনি যদি ইনস্টাগ্রামে কারো সাথে চ্যাট করেন, তবে মেটা এখন সেই চ্যাটগুলি দেখার বা সেগুলোতে এক্সেস পাবে। অন্য কথায়, আপনার চ্যাটগুলো আর ব্যক্তিগত বা ‘প্রাইভেট’ থাকবে না। E2EE ব্যবস্থা চালু থাকাকালীন, ইনস্টাগ্রামে করা চ্যাটগুলি শুধুমাত্র সেন্ডর এবং রিসিভার এক্সেস করতে পারে। এমনকি মেটা নিজেও সেই চ্যাটগুলি এক্সেস করতে পারবে না।
মেটা তার ব্লগে জানিয়েছে যে ইনস্টাগ্রামের এই পরিবর্তনের ফলে আপনি যদি আপনার পুরনো চ্যাটগুলি ব্যক্তিগত বা সুরক্ষিত রাখতে চান, তবে নির্দিষ্ট নির্দেশাবলির মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত মিডিয়া এবং চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে নিতে পারেন। ব্যক্তিগত চ্যাটগুলো ডাউনলোড করার জন্য, ব্যবহারকারীদের অবশ্যই তাদের ইনস্টাগ্রাম অ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে হবে।
আরও পড়ুন: Flipkart Sale: বিশাল ছাড়, 43-ইঞ্চির টিভির দামেই কিনুন 55 ইঞ্চির Dolby Smart TV!
মেটার এই সিদ্ধান্তের পর, ব্যবহারকারীদের মনে এখন এই প্রশ্ন জাগতে পারে যে -ইনস্টাগ্রামের পর ফেসবুক মেসেঞ্জার থেকেও কি তবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি সরিয়ে নেওয়া হবে? এখন পর্যন্ত, কোম্পানি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।