Instagram Down today and users reporting on downdetector and social media
Instagram Down: আপনার কি ইনস্টাগ্রাম কাজ করছে না? যদি হ্যাঁ তবে চিন্তার প্রয়োজন নেই। আসলে আজ 11 মার্চ সকালে Meta মালিকাধিন বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। Downdetector.com এর মতে, 10 হাজারের বেশি ইনস্টাগ্রাম ইউজারদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ভারতে এখন পর্যন্ত 845 ইউজার ডাউন হওয়ার রিপোর্ট করেছে। বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী অ্যাপে মেসেজ পাঠাতে পারছেন না এবং কিছু ফিচার ব্যবহারে সমস্যার অভিযোগ করেছেন। ভারত থেকে আমেরিকা এবং ব্রিটেন পর্যন্ত ব্যবহারকারীরা এতে বিরক্ত হয়ে পড়েছেন। একদিকে হাজার হাজার ইউজার অ্যাপ খুলতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ইনস্টাগ্রাম ডাউন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করেছে।
আউটেজ ট্র্যাক করা ওয়েবসাইট ডাইনডিটেক্টার থেকে জানা যায় যে আজ 11 মার্চ সকাল 7.40 নাগাদ ইউজাররা জানিয়েছে যে 71 শতাংশ গ্রাহকরা অ্যাপ এক্সেস করতে পারছেন না, তবে 20 শতাংশ গ্রাহকরা একাধিক কানেকশন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া বাকি 5 শকাংশ ইউজার জানিয়েছে যে তাদের ইনস্টাগ্রামের ফিড বা টাইমলাইনে সমস্যা হচ্ছে।
আরও পড়ুন: Airtel দিচ্ছে 350 টাকার কম খরচে একগুচ্ছ ইন্টারনেট, আনলিমিটেড কলিং, সাথে OTT সুবিধা
এখনও পর্যন্ত, মেটা এই বিভ্রাটের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা জারি করেনি। আপাতত, ইনস্টাগ্রামে সমস্যায় ভুগছেন এমন ইউজারদের অপেক্ষা করতে হবে, যতক্ষন না মেটা এই সমস্যার আসল কারণ খুঁজে না বের করে।
আরও পড়ুন: Vivo T5x 5G ভারতে আগামী সপ্তাহে হবে লঞ্চ, থাকবে 7200mAh বড় ব্যাটারি
ইনস্টাগ্রাম বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই, অনেক ইন্টারনেট ইউজাররা এটিকে মার্কিন-ইরান যুদ্ধের সাথে যুক্ত করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাবি করা হচ্ছে যে ইরান-মার্কিন যুদ্ধ কারণে প্রযুক্তিগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে মেটার পরিষেবা বন্ধ হয়ে গেছে। একজন ব্যবহারকারী X-তে মন্তব্য করেছেন, “এই কারণেই ইনস্টাগ্রাম বন্ধ ছিল। আমি জানতাম!”