অনেকেই আগে android user থাকেন, পরবর্তী সময়ে iPhone-এ চলে যান। তাঁরা তাঁদের ফোন থেকে যা যা চান সবটাই ios প্ল্যাটফর্ম পূরণ করে দেয়। কিন্তু একটা জরুরি জিনিস বাকি থেকে যায়। তাঁরা সেটা করতে পারতেন না। আর বিষয়টি জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsAPP-র সঙ্গে জড়িত।
এতদিন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট বা ডেটা ট্রান্সফার করা যেত না। কম বেশি সব ইউজাররা এর ফলে সমস্যায় পড়তেন। অনেকে এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন। অবশেষে সেই সমস্যার সমাধান করল হোয়াটসঅ্যাপ। একটা নতুন আপডেট রিলিজ করেছে হোয়াটসঅ্যাপ। এই আপডেটের ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপের ডেটা, চ্যাট সব কিছুই ট্রান্সফার করা যাবে। এই ফাংশনটি অ্যাপলের মুভ টু ios প্রোগ্রামের আওতায় পড়ে। এর কাজ কী? যখন কোনও ইউজার নতুন আইফোন কিনবেন এবং পুরনো অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করবেন তখন তিনি তাঁর পুরনো অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্যই ট্রান্সফার করতে পারবেন আইফোনে।
যাঁরা ইতিমধ্যেই আইফোন ব্যবহার করছেন তাঁরা এই সুবিধাটি একটা ব্যাকআপ এবং ফ্যাক্টরি রিসেট করার পর পাবেন। গত মঙ্গলবার 14 জুন মার্ক জাকারবার্গ নিজে একটি ব্লগে বিষয়টি জানান। তিনি ফেসবুকে লেখেন, "আমরা হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় রেখেই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হওয়ার সময় আমরা ইউজারদের চ্যাট, ভিডিও, ছবি, ভয়েস চ্যাট ট্রান্সফার করার সুবিধা দিচ্ছি। দীর্ঘদিন ধরেই ইউজাররা আমাদের এই ফিচার আনার কথা বলছিলেন। তারপরই আমরা এই বিষয়ে কাজ শুরু করি। গত বছর আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করার ফিচার এনেছিলাম। এর আগে এই সুবিধা ছিল না অ্যান্ড্রয়েড থেকে আইফোনে তথ্য ট্রান্সফার করার। আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্ত নতুন আইফোন ক্রেতারাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। "