Online LPG Booking scam alert scammer message user to get immediate Gas Cylinder Delivery
Online LPG Booking Scam: বর্তমানে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে নতুন ধরনের প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক পরিস্থিতি-বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের কারণে, বিশ্বব্যাপী তেল ও গ্যাসের সরবরাহে প্রভাব ফেলেছে। এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। অনেক জায়গায় গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেল কোম্পানিগুলো গ্যাস বুকিংয়ের নিয়মেও কিছু পরিবর্তন এনেছে, যাতে সরবরাহের ভারসাম্য বজায় থাকে।
তবে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। সাধারণ মানুষের উদ্বেগকে কাজে লাগিয়ে তারা নানা উপায়ে প্রতারণার ফাঁদ পেতেছে।
সম্প্রতি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ (WhatsApp) বা এসএমএসের মাধ্যমে প্রতারকরা গ্যাস সরবরাহের নামে মানুষকে প্রলোভন দেখাচ্ছে। অনেক জায়গায় গ্যাস এজেন্সির সামনে ভিড় এবং দীর্ঘ অপেক্ষার কারণে কিছু মানুষ দ্রুত সিলিন্ডার পাওয়ার আশায় এই ধরনের বার্তার ওপর ভরসা করে ফেলছেন। আর ঠিক সেখানেই প্রতারকদের ফাঁদে পড়ছেন তারা।
প্রতারকরা সাধারণত একটি বার্তা পাঠায়-যার মূল কথা, ‘এখনই টাকা দিন, কালই গ্যাস ডেলিভারি পাবেন’ দ্রুত গ্যাস সরবরাহের আশ্বাস দিয়ে তারা গ্রাহকদের একটি লিঙ্কে ক্লিক করতে বলে। কেউ সেই লিঙ্কে গিয়ে পেমেন্ট করলে মুহূর্তের মধ্যেই টাকা প্রতারকদের অ্যাকাউন্টে চলে যায়। পরে আর তাদের খোঁজ পাওয়া যায় না।
এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি গ্যাস সংস্থাগুলোও সতর্কবার্তা জারি করেছে। Indane, Bharat Gas এবং HP Gas-সহ বিভিন্ন গ্যাস কোম্পানি জানিয়েছে, তারা কখনোই গ্রাহকদের গ্যাস বুকিংয়ের জন্য এভাবে অগ্রিম টাকা পাঠাতে বলে না। তাই এ ধরনের কোনো বার্তা পেলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু এসএমএস বা হোয়াটসঅ্যাপ নয়, সোশ্যাল মিডিয়াতেও প্রতারকরা সক্রিয়। তারা গ্যাস কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরি করছে। সেই বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীদের একটি প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেখানে বুকিংয়ের অজুহাতে ব্যাংক সংক্রান্ত তথ্য বা পেমেন্টের বিস্তারিত চাওয়া হয়। এই তথ্য হাতিয়ে নিয়ে প্রতারকরা সহজেই আর্থিক জালিয়াতি করছে।
এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কিছু বিষয় অবশ্যই মনে রাখা জরুরি-
যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে দেরি না করে অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত অভিযোগ জানালে প্রতারিত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।