West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে আজ থেকে ভোটিং শুরু হয় গেছে। আপনি যদি ভোট দিতে যাচ্ছেন, তবে এই খবরটি আপনার জন্য। যদি কোনও কারণে আপনার ভোটার আইডি কার্ড (Voter ID) হারিয়ে যায়, ভোটকেন্দ্রে পৌঁছানোর তাড়াহুড়োয় ভুলবশত বাড়িতেই ফেলে আসেন, কিংবা নামের বানান ভুল হওয়ার কারণে ভোট দিতে পাচ্ছেন না। তবে বলে দি যে আপনি তবুও আপনার ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) প্রতিটি নাগরিককেই ভোট দেওয়ার অধিকার দেয়। যদি আপনার নাম ভোটার লিস্টে রয়েছে, তবে ভোটার আইডি কার্ডটি আপনার কাছে থাকা বাধ্যতামূলক নয়। অন্য কথায়, যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে, তবে অন্য কোনো ভেরিফাইড পরিচয়পত্র দেখিয়ে আপনি খুব সহজেই ভোট দিতে পারবেন।
এবার জেনে নেওয়া যাক যে আপনি ভোটার আই কার্ড ছাড়া কীভাবে ভোট দিতে পারবেন। সবার প্রথম আপনার নাম থাকতে হবে ভোটার তালিকায়। যদি ভোটার লিস্টে আপনার নাম দেওয়া থাকে তবে, আপনি কোনো বৈধ পরিচয়পত্র দেখিয়ে, সেখানে থাকা বুথস্তরের আধিকারিক (BLO) আপনার বৈধ পরিচয়পত্রের যাচাই করে আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেবে। বলে দি যে নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটির অরিজিনাল কপি থাকতেই হবে।
আপনার কাছে যদি ভোটার কার্ড না থাকে, যদি আপনার নাম ভোটার লিস্টে রয়েছে তবে এখানে দেওয়া বৈধ পরিচয়পত্রের যেকোনো একটি দেখিয়ে আপনি সহজেই ভোট দিতে পারবেন।
প্রায় সময় দেখা যায় যে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও, নামের বানান বা স্পেলিং ভুল বা ছবি সঠিক নয়। এমন সময় ঘাবড়াবেন না। আপনার কাছে যদি সঠিক বৈধ পরিচয়পত্র থাকে এবং পোলিং অধিকারী আপনার পরিচয়পত্রকে পাশ করলেই আপনি ভোট দিতে পারবেন।
আরও পড়ুন: Mobile Hang Solution: স্মার্টফোন বারবার হ্যাং হচ্ছে? এই 5টি সেটিং বদলে নিলেই ডিভাইস চলবে সুপার ফাস্ট