এবার GOOGLE থেকে ফোনের সিম রিচার্জ করতে পারবেন

HIGHLIGHTS

গুগল অ্যপে সিম রিচার্জ লিখে সার্চ করতে হবে

সহজেই রিচার্জ করা যাবে

এবার GOOGLE থেকে ফোনের সিম রিচার্জ করতে পারবেন

গুগলের গুগল সার্চের বিষয়ে আমরা সবাই জানি আর এবার এখানে প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। মোবাইল রিচার্জের জন্য নতুন ফিচার আনা হয়েছে। এবার কোম্পানি গ্রাহকদের গুগল সার্চের মাধ্যমে সিম কানেকশান রিচার্জ করার সুবিধা দেবে। আর গ্রাহকরা এবার সোজা গুগল অ্যাপে গিয়ে রিচার্জ সিম সার্চ করে একটি ছোট ইউন্ডো খুলে যাবে আর নিজের নাম্বার দিয়ে প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। আর এখানে নিজের দরকার অনুসারে প্রিপেড প্ল্যান বাছতে পারবেন। গ্রাহকরা এই নতুন ফিচার ডায়রক্টলি রিচার্জ প্ল্যান করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এভাবে গুগল সার্চের মাধ্যমে নিজের সিম রিচার্জ করুন

এবার আপনারা ভাবছেন যে শুনে তো নিলাম কিন্তু কি করে গুগল সার্চের মাধ্যমে সিম রিচার্জ করা যায়? সেই অনুসন্ধানই এবার আমরা আপনাদের এখানে দেব।

  • এই ফিচার ব্যাবহার করার সহজ উপায় হল নিচের দেওয়া স্ক্রিন শট। হ্যাঁ এখানে যা বলা হয়েছে এভাবেই এই রিচার্জ করা যায়। এটি গুগল সার্চ ফিডের একটি নতুন অংশ হিসাবে এসেছে।

  • আপনাদের নিজদের ফোনের গুগলে গিয়ে সিম রিচার্জ লিখে সার্চ করতে হবে আর এখানে আপনার ফোনের প্রাইমারি নাম্বার ফিল্ড দেখা যাবে আর সঙ্গে সিম অপারেটার আর সার্কেলের বিষয়েও জানা যাবে। আর এখানে আপনার নাম্বার যদি পোর্ট হয়ে থাকে তবে তা ড্রপ ডাউনের মাধ্যমে সিমের সঠিক অপারেটার বেছে নিন।
  • আর এবার এর নিচে ব্রাওস প্ল্যান অপশানে যান আর সেখানে ক্লিক করুন নতুন একটি ওয়েবপেজ খুলে যাবে আর এই নাম্বারের প্ল্যান দেখাবে।
  • কোন রিচার্জ প্ল্যানে ট্যাপ করার পরে আপনার কাছে পেমেন্ট পেজ খুলে যাবে আর আপনার গুগল পে, পেটিএম, ফ্রিচার্জ আর মোবিকুইক অপশান পাবেন।
  • আর এবা এখানে আপনার ইচ্ছে অনুসারে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে তার ওপরে ট্যাপ করতে পারবেন আর এখানে এর পরে আপনি সেই অ্যাপে পৌঁছে যাবেন।

গুগল অনুসারে এই ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এসেছে আর আপনারা এখানে অপশানে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, জিও আর BSNL ভারতের সব সার্কেলের প্রিপেড প্ল্যান পাবেন। গুগল এও বলেছে যে এই নতুন ফিচার মোবাইল রিচার্জ আর্লি অ্যাডপটার প্রোগ্রামের অংশ হিসাবে আনা হয়েছে। আর আপনাদের মনে করিয়ে দি যে এই অপশান শুধু প্রিপেড মোবাইল রিচার্জের জন্যই পাওয়া যাচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo