Best 43inch 4K smart tv price under 25000 rs check deals
ভারতীয় বাজারে আলাদা আলাদা ফিচার এবং দাম সহ Smart TV মডেল পাওয়া যাচ্ছে। আপনি যদি কম বাজেটে দুর্দন্ত ফিচার সহ 43inch 4K smart TV খুঁজছেন তবে এখানে দুর্দান্ত ফিচার সহ স্মার্ট টিভি সম্পর্কে বলবো যার দাম 25 হাজারের কম। এই ৪৩ ইঞ্চি ৪কে স্মার্ট টিভিতে দুর্দান্ত ডিসপ্লে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট মতো ফিচার পাওয়া যাবে।
হিসেন্স 4কে টিভিতে 60Hz রিফ্রেশ রেট সহ 4K Ultra HD ডিসপ্লে সহ আসে। এতে গুগল টিভি ওএস, গুগল অ্যাসিস্ট্যান্ট, মিরাকাস্ট এবং বিভিন্ন OTT অ্যাপ সুবিধা পাওয়া যাবে। অডিওর ক্ষেত্রে এতে 24 ওয়াট এর ডলবি ডিজিটাল সাপোর্ট সহ স্পিকার দেওয়া দেওয়া হয়েছে। এটির দাম 22,499 টাকা এবং আপাতত এতে 1250 টাকার ছাড় পাওয়া যাবে।
তোশিবা কোম্পানির এই টিভিতে 4K আল্ট্রা এইচডি রেজোলিউশন পাওয়া যাবে। এতে 1 HDMI পোর্ট ব্লুটুথ, ওয়াইফাই এবং 1AV ইনপুট দেওয়া। ফিচার হিসেবে এতে গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস কমান্ড সাপোর্ট এবং OTT অ্যাপ এক্সেস পাওয়া যাবে। এই টিভির দাম 23,999 টাকা। এতে 1600 টাকা ছাড়ের সাথে কেনা যাবে।
রেডমি কোম্পানি এই স্মার্ট টিভিটি 25,999 টাকায় আসে। তবে Amazon সাইটে 1250 টাকা ছাড়ের সাথে এটি 25 হাজারের কমে কেনা যাবে। এতে Vivid Picture ভিত্তিক 4K ডিসপ্লে দেওয়া। টিভিতে Alexa সাপোর্ট এবং Prime Video সহ একাধিক ওটিটি এক্সেস পাওয়া যাবে।
ভিউ এর এই মডেলটি 4K Quantum Dot ডিসপ্লে সহ দুর্দান্ত পিকচার কোয়ালিটি অফার করে। এতে ActiVoice রিমোট কন্ট্রোল, নেটফ্লিক্স এবং গুগল অ্যাসিস্ট্যান্ট মতো ফিচার রয়েছে। এটি আপনি টিভিতে ভয়েস কমান্ড কন্ট্রোল পেতে পারেন। এই টিভির দাম 23,990 টাকা এবং 1500 টাকা ছাড়ও পাওয়া যাবে।
আরও পড়ুন: একলাফে 13000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোনের, জানুন কোথায় মিলবে এত সস্তায়