Vivo Y51 Pro 5G vs Motorola Edge 70 Fusion: নতুন ভিভো ফোন কি মোটোরোলা ফোনকে দিতে পারবে টেক্কা? জানুন শক্তিশালী কোনটা

ভিভো সম্প্রতি ভারতে নতুন স্মার্টফোন Vivo Y51 Pro 5G লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা Motorola Edge 70 Fusion এর সাথে হবে। ভিভো ওয়াই51 প্রো ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট, পাশাপাশি মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর অফার করা। আসুন ভিভো ওয়াই51 প্রো 5জি এবং মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করে দেখবো কোন স্মার্টফোনটি হবে বেস্ট চয়েজ।

ভারতে Vivo Y51 Pro 5G বনাম Motorola Edge 70 Fusion ফোনের দাম এবং স্টোরেজ

দামের কথা বললে, ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 27,999 টাকা। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা, 8GB/256GB মডেলের দাম 29,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 180 জিবি ডেটা এবং 72 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, Jio, Airtel এবং Vodafone Idea কে দিচ্ছে টেক্কা

ভিভো ওয়াই51 প্রো 5জি vs মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লের কথা বললে, ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনে রয়েছে 6.75-ইঞ্চির একটি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল; পাশাপাশি এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 1250 নিট পর্যন্ত ব্রাইটনে। এদিকে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে রয়েছে 6.78-ইঞ্চির একটি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K, রিফ্রেশ রেট 144Hz এবং 5200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস।

প্রসেসর হিসেবে, ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনটি MediaTek Dimensity 7360 Turbo চিপসেটে কাজ করে। অন্যদিকে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনের রিয়ারে 50MP HD ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর বিপরীতে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 13MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ডেডিকেটেড ম্যাক্রো ও ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Nothing Phone 4a Series এর দুটি 5G স্মার্টফোনের সেল আজ শুরু, 32MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার

ব্যাটারি ব্যাকআপ হিসেবে 7200mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনে যা 44W FlashCharge চার্জিং সাপোর্ট করে। এছাড়া মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে দেওয়া 7000mAh ব্যাটারি যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি অপশন হিসেবে ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনে থাকছে 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS, OTG এবং একটি USB Type-C পোর্টের মতো কানেক্টিভিটি অপশন রয়েছে। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে 5G, Wi-Fi, Bluetooth 6.0, GPS, NFC এবং একটি USB Type-C পোর্টের মতো ফিচারগুলো পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :