একবার চার্জে চলবে দুই থেকে তিনদিন, 8000mAh থেকে 10000mAh এর ব্যাটারি সহ 5টি সেরা PowerHouse স্মার্টফোন
স্মার্টফোন বাজারে এখন বড় ব্যাটারি সহ স্মার্টফোনের চল। কোন কোম্পানি কত বড় ব্যাটারি স্মার্টফোনে অফার করবে সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। কারণ আজকাল সবাই চান একবার চার্জ দিলে যেন দুই দিন অনায়াসে চলে। Realme, iQOO, Poco, Tecno-সহ বড় ব্র্যান্ডগুলো এ বছর 8000mAh বা তার বেশি 10,000mAh ব্যাটারির স্মার্টফোন ভারতের বাজারে এনেছে। এগুলো শুধু বড় ব্যাটারির ফোন নয়, ফাস্ট চার্জিং, দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, সব মিলিয়ে এগুলো সত্যিকারের অলরাউন্ডার। চলুন দেখে নেওয়া যাক ভারতে এখন পাওয়া যাচ্ছে এমন সেরা 5টি স্মার্টফোন।
SurveyRealme Narzo Power 5G – 10,001mAh ব্যাটারি
দাম:
8GB + 128GB = 27,999 টাকা এবং 8GB + 256GB = 29,999 টাকা।
রিয়েলমি নারজো পাওয়ার হলো ভারতে দ্বিতীয় 10,001mAhmAh ব্যাটারির ফোন, এটি নারজো সিরিজের প্রথম পাওয়ার মডেল। কোম্পানির দাবি, এই ফোন একবার চার্জে 48 ঘণ্টা চলতে পারে এবং স্ট্যান্ডবাইতে 38 দিন পর্যন্ত। আর চার্জিংয়ের কথা ভাবলে, রয়েছে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, মানে এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।
বাকি স্পেসিফিকেশন হিসেবে এতে রয়েছে, MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর, 6.8 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 6500 নিটস পিক ব্রাইটনেস। ক্যামেরায় আছে 50MP Sony IMX882 OIS প্রাইমারি + 8MP আল্ট্রা-ওয়াইড এবং 16MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: 24 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন
OnePlus Nord CE 6 – 8000mAh
দাম:
8GB + 128GB = 29,999 টাকা এবং 8GB + 256GB = 32,999 টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিই 6 ভারতে 8000mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সহ আসে।
বাকি স্পেসিফিকেশন: এতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে। সাথে এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 3600 নিটস পিক ব্রাইটনেস। এই ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসে। ক্যামেরায় আছে 50MP প্রাইমারি এবং 32MP সেলফি ক্যামেরা।
Realme 16T 5G – 8000mAh ব্যাটারি
দাম:
6GB + 128GB = 29,999 টাকা, 8GB + 128GB = 31,999 টাকা, 8GB + 256GB = 34,999 টাকা।
রিয়েলমি 16টি ফোনটি ভারতে 8000mAh ব্যাটারি সহ আনা হয়েছে। এত বড় ব্যাটারি থাকার পরেও ফোনের ওজন মাত্র 224 গ্রাম।
বাকি স্পেসিফিকেশন: ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 6300 চিপসেট, 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস মতো ফিচার দেওয়া। ক্যামেরায় রয়েছে 50MP Sony IMX852 OIS প্রাইমারি এবং 16MP সেলফি ক্যামেরা। ব্যাটারি সুরক্ষায় রয়েছে কোম্পানির 7 বছরের ব্যাটারি হেলথ প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষমতা বজায় রাখে। সঙ্গে রয়েছে 45W ফাস্ট চার্জিং এবং IP69K রেটিং।
Tecno POVA Curve 2 5G — 8000mAh ব্যাটারি
দাম:
8GB + 128GB = 27,999 টাকা এবং 8GB + 256GB = 29,999 টাকা।
টেকনো পোভা কার্ভ 2 ফোনে 8000mAh ব্যাটারি রয়েছে, তবে এটি মাত্র 7.42mm পাতলা বডিতে, ওজন মাত্র 195 গ্রাম। এত পাতলা ফোনে এত বড় ব্যাটারি, এটাই এই ফোনের সবচেয়ে বড় চমক।
বাকি স্পেসিফিকেশন: এতে 6.78 ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস মতো ফিচার পাওয়া যাবে। রয়েছে Corning Gorilla Glass 7i সুরক্ষা, IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং এবং 45W ফাস্ট চার্জিং। ক্যামেরায় আছে 50MP প্রাইমারি এবং 23MP সেলফি ক্যামেরা।
Poco X8 Pro Max – 9000mAh ব্যাটারি
দাম:
12GB + 256GB = 42,999 টাকা এবং 12GB + 512GB = 46,999 টাকা
পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনে রয়েছে 9000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং। কোম্পানির দাবি এটি 3 দিনের বেশি চলবে এবং 18 দিন স্ট্যান্ডবাই দিতে পারে।
বাকি স্পেসিফিকেশন: ফোনে রয়েছে শক্তিশালী 3nm MediaTek Dimensity 9500s প্রসেসর। এছাড়া এতে 6.83 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে। RAM 12GB LPDDR5X এবং স্টোরেজ UFS 4.1। ক্যামেরায় আছে 50MP OIS প্রাইমারি + 8MP আল্ট্রা-ওয়াইড এবং 20MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: বিশাল 8000mAh ব্যাটারি সহ Realme 16T 5G স্মার্টফোনের সেল শুরু, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
