Redmi Turbo 5 vs OnePlus Nord 6: 9000mAh ব্যাটারি নাকি 100W ফাস্ট চার্জিং, কেনার আগে দেখে নিন দুটি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা

HIGHLIGHTS

Xiaomi ভারতে Redmi Turbo 5 লঞ্চ করেছে, যা OnePlus Nord 6-এর সাথে প্রতিযোগিতা করবে

রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 7540mAh এর ব্যাটারি, যা 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে

ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে রয়েছে 9000mAh এর ব্যাটারি যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে

Redmi Turbo 5 vs OnePlus Nord 6: 9000mAh ব্যাটারি নাকি 100W ফাস্ট চার্জিং, কেনার আগে দেখে নিন দুটি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা

Xiaomi ভারতে Redmi Turbo 5 লঞ্চ করেছে, যা OnePlus Nord 6-এর সাথে প্রতিযোগিতা করবে। রেডমি টার্বো 5 ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর, যেখানে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। বলে দি যে রেডমি টার্বো 5 এবং ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি 50000 টাকার দামের রেঞ্জে আসে। এখানে আমরা রেডমি টার্বো 5 এবং ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের মধ্যে একটি বিস্তারিত তুলনা তুলে ধরা হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi Turbo 5 vs OnePlus Nord 6 ফোনের দাম কত এবং স্টোরেজ অপশন

দামের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনের 8GB/256GB মডেলের দাম 37,999 টাকা এবং 12GB/256GB ভ্যারিয়্যান্টের দাম 40,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের 8GB/256GB ভ্যারিয়্যান্টের দাম 42,999 এবং 12GB/256GB ভ্যারিয়্যান্টের দাম 47,999 টাকা।

আরও পড়ুন: ভারতে Telegram অ্যাপ ব্লক করা সিদ্ধান্ত নিয়ে সংস্থার CEO ক্ষুব্ধ, জানিয়েছে লিক শুধু অন্য় অ্যাপে সরানো হয়েছে

রেডমি টার্বো 5 নাকি ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে ও রেজোলিউশনের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K ফ্লুইড ডিসপ্লে, যার রেজোলিউশন 2712×1220 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পলিং রেট এবং পিক 3500 নিটস ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে 6.78-ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 1272×2772 পিক্সেল, রিফ্রেশ রেট 165Hz এবং পিক ব্রাইটনেস 3600 নিটস দেওয়া হয়েছে।

প্রসেসর হিসেবে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর। ওয়ানপ্লাস নর্ড 6 ফোনেও Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, রেডমি টার্বো 5 ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (OIS ও EIS সাপোর্ট সহ) এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (OIS, EIS ও f/1.8 অ্যাপারচার সহ) এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, একইভাবে, নর্ড 6 ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 7540mAh এর ব্যাটারি, যা 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এর বিপরীতে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে রয়েছে 9000mAh এর ব্যাটারি যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম হিসেবে, রেডমি টার্বো 5 ফোনটি Android 16-ভিত্তিক HyperOS 3-এ চলে, যেখানে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি Android 16-ভিত্তিক OxygenOS 16-এ চলে।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনের আজ প্রথম সেল, রয়েছে 14GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা

কানেক্টিভিটি সুবিধা হিসেবে, রেডমি টার্বো 5-এ রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C 2.0 পোর্ট এবং NFC-এর সুবিধা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে রয়েছে 5G, Bluetooth 6, GPS, Wi-Fi এবং USB Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile