Google Pixel 10a vs Pixel 9a: পুরনো পিক্সেল থেকে কতটা আলাদা হবে নতুন পিক্সেল স্মার্টফোন, জানুন দাম থেকে স্পেক্স, ফিচার সমস্ত কিছু

Updated on 08-Feb-2026

Google তাদের পরবর্তী প্রজন্মের বাজেট স্মার্টফোন, Google Pixel 10a লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং গুগল পিক্সেল 10এ স্মার্টফোনে কোম্পানি বর্তমান Pixel 9a ফোনের তুলনায় কিছু ছোটখাটো কিন্তু লক্ষণীয় ডিজাইন আপগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে। ডিজাইন ছাড়াও, পিক্সেল 10এ ফোনে কিছু উন্নত AI ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে যা গুগল পিক্সেল 9এ ফোনে নেই।

যদিও পিক্সেল 10এ ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে লিক এবং রিপোর্ট থেকে কিছু স্পেক্স এবং ফিচার সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসুন বিদ্যমান পিক্সেল 9এ মডেলের তুলনায় পিক্সেল 10এ ফোনে কী কী পার্থক্য থাকতে পারে, জেনে নেওয়া যাক।

Google Pixel 9a vs Pixel 10a ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ডিজাইনের কথা বললে, গুগল পিক্সেল 9এ ফোনে একটি ফ্ল্যাট ক্যামেরা মডিউল রয়েছে। এটি একটি কম্পোজিট ম্যাট ব্যাক এবং একটি সাটিন মেটাল ফ্রেম দিয়ে তৈরি এবং অবসিডিয়ান, পোরসেলিন, আইরিস এবং পিওনি-র মতো রঙে পাওয়া যায়।

আরও পড়ুন: 11000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে OPPO Reno 5G স্মার্টফোন, এখানে পাবেন সবচেয়ে বড় ডিসকাউন্ট

অন্যদিকে, গুগল পিক্সেল 10এ ফোনে মিনিমালিস্ট ডিজাইনকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। লিক হওয়া রেন্ডার এবং অফিসিয়াল টিজারগুলো থেকে বোঝা যাচ্ছে যে এটি তার আগের মডেলের মতো ফ্ল্যাট সরফেস, ক্যাপসুল-আকারের ক্যামেরা আইল্যান্ড থাকবে। তবে, খবর থেকে জানা গেছে যে পিক্সেল 10এ ফোনটি নতুন কিছু কালার অপশনে আসতে পারে। সাথে থাকবে নীল বা ল্যাভেন্ডার (ইন্ডিগো) কালার এবং সম্ভবত একটি বেরি রেড অপশন।

ডিসপ্লের ক্ষেত্রে গুগল পিক্সেল 9a-তে রয়েছে একটি 6.3-ইঞ্চি Full HD+ AMOLED প্যানেল, যার সাথে 120Hz রিফ্রেশ রেট দেওয়া। এছাড়াও, ডিভাইসে স্ক্রিন সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। ব্রাইটনেসের দিক থেকে, ডিভাইসটি HDR কন্টেন্টের জন্য 1800 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে এবং পিক 2700 নিট পর্যন্ত অফার করে।

অন্যদিকে, গুগল পিক্সেল 10a ফোনে একই ধরনের 6.3-ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে। এছাড়া ফোনটি পিক্সেল 9এ ফোনের মতোই 2700 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

পারফরম্যান্সের জন্য পিক্সেল 9এ ফোনটি Google Tensor G4 চিপসেটে কাজ করে। এটি 8GB RAM LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া। এছাড়া সিকিউরিটি জন্য এতে টাইটান M2 সিকিউরিটি কোপ্রসেসরও রয়েছে।

পাশাপাশি, পিক্সেল 10এ ফোনেও একই ধরনের স্পেসিফিকেশন থাকবে বলে জানা গেছে। যদিও অনেকে Tensor G5 চিপসেটের সাথে আসবে বলে আশা করছে, তবে লেটেস্ট ফাঁস হওয়া তথ্য অনুযায়ী খরচ কমানোর জন্য এতে সম্ভবত টেনসর জি4 চিপসেটের একটি উন্নত ভার্সন দেওয়া যেতে পারে। এটি 8GB RAM পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজের সাথে আসতে পারে, তবে এটি সম্ভবত অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে।

ক্যামেরার দিক থেকে, গুগল পিক্সেল 9এ ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া। এর পাশাপাশি, ডিভাইসে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে যা 4K ভিডিও সাপোর্ট করে।

অন্যদিকে, গুগল পিক্সেল 10এ ফোনে OIS সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে, সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: দুটি ইউজারের জন্য় Airtel এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, বিনামূল্যে মিলবে Amazon Prime এবং JioHotstar সাবস্ক্রিপশন

ব্যাটারির ক্ষেত্রে গুগল পিক্সেল 9a ফোনে দেওয়া হয়েছে 5100mAh ব্যাটারি, যা 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। এছাড়াও, ডিভাইসটি 7.5W কিউআই-সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।

অন্যদিকে, গুগল পিক্সেল 10a ফোনেও একই 5100mAh ব্যাটারি থাকবে বলে খবর রয়েছে। যদিও আগে আসা রিপোর্টে 23W চার্জিংয়ের কথা বলা হয়ছিল। কিছু লিক হওয়া তথ্য অনুযায়ী বেস পিক্সেল 10-এর সাথে মেল খেতে নতুন পিক্সেলে ওয়্যার্ড চার্জিং সামান্য বাড়িয়ে 30W করা যেতে পারে, তবে এতে 7.5W কিউআই-সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং একই থাকবে বলে আশা করা হচ্ছে।

ভারতে গুগল পিক্সেল 9এ বনাম পিক্সেল 10এ ফোনের দাম কত হবে

দামের কথা বললে, গুগল পিক্সেল 9এ ভারতে 256GB ভ্যারিয়েন্ট 49,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল। যদিও গুগল পিক্সেল 10এ ফোনটিও একই দামের কাছাকাছি আসবে, তবে লিক অনুযায়ী পিক্সেল 10এ ফোনের দামও 49,999 টাকার কাছাকাছি হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :