হুয়াওয়ে ভারতে তাদের ওয়ারলেস ডিভাইস লঞ্চ করে দিয়েছে আর এর মধ্যে Huawei Watch GT র সঙ্গে Huawei Band 3 Pro, Band 3e ও আছে। আর এই হুয়াওয়ে ডিভাইস গুলি ভারতে 19 মার্চ কেনা যাবে। আর ইউজার্সরা অ্যামাজন থেকে এগুলি কিনতে পারবেন।
ভারতে এই দুটি ব্যান্ড কোম্পানি লঞ্চ করেছে এর মধ্যে Huawei Band 3 Pro র দাম 4,699 টাকা। আর এটি অ্যামাজন থেকে 26 মার্চ কেনা যাবে। ইউজার্সরা এটি ওবসিডান ব্লুয়াক আর স্পেস ব্লু কালারে কিনতে পারবেন। আর এর সঙ্গে ইউজার্সরা Huawei Band 3e অ্যামাজন থেকে 19 মার্চ কিনতে পারবেন। আর এর দাম 1,699 টাকা রাখা হয়েছে। আর এটি পিঙ্ক আর ব্ল্যাক কালারে কেনা যাবে।
একটি স্মার্ট ফিটনেস ব্যান্ড হিসাবে Huawei Band 3 pro 0.95 ইঞ্চির AMOLED ডিসপ্লে যুক্ত। আর এতে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। ব্যান্ডে সিলিকন স্ট্র্যাপ আর মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। আর এই স্মার্টব্যান্ডটি ট্রুস্লিপ 2.0 র মাধ্যমে স্লিপিং প্যাটার্ন ট্র্যাক করতে পারে। আর এর সঙ্গে বিল্ট ইন ইনারেড সেন্সার দেওয়া হেয়ছে। আর এটি ইনকামিং কল মেটাফিকেশান ইনফর্ম করতে পারে। আর এর সঙ্গে ভয়েস কল রিজেক্ট করতে পারে আর মেসজের প্রিভিউ দেখাতে পারে।
এর OLED ডিসপ্লে রিমোট শাটার বটন হিসাবে ব্যাবহার করা যায়। Band 3 Pro applo 3 চিপ যুক্ত আর এর ওজন 25 গ্রাম।
স্পোর্টস ব্রেসলেট হিসাবে Huawei তাদের band 3 e এনেছে যা ফুটওয়্যার মোডের সঙ্গে এসছে। আর এটি কোম্পানির স্মার্টওয়াচের মতন 50 মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্টেন্স যুক্ত।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।