Thomson ভারতে লঞ্চ করল মাত্র 10,999 টাকার শুরুর দামে তিনটি নতুন স্মার্ট টিভি

Thomson ভারতীয় বাজারে তাদের নতুন Google 5.0 QLED স্মার্ট টিভির সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি তার Phoenix Smart TV সিরিজে তিনটি নতুন স্মার্ট টিভি চালু করা হয়েছে। এতে কোম্পানি 32 ইঞ্চি, 40 ইঞ্চি এবং 43 ইঞ্চির স্ক্রিন স্ক্রিন সাইজ মডেল অফার করছে। থমসন কোম্পানি এই নতুন টিভি Flipkart থেকে কেনা যাবে। থমসন কোম্পানির এই নতুন টিভির দাম 10,999 টাকা থেকে শুরু হয়। আসুন জেনে নেওয়া যাক এই থমসন টিভির দাম কত এবং ফিচার কী কী রয়েছে।

Thomson QLED টিভি সিরিজটি কেন বিশেষ?

নতুন সিরিজের লঞ্চে কোম্পানি জানিয়েছে যে এই কিউএলইডি টিভি সিরিজটি ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। টিভিতে লেটেস্ট Google TV 5.0 প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। থমসন এর এই নতুন কিউএলইডি টিভি সিরিজে ডলবি-রেডি অডিও সাপোর্টের পাশাপাশি 350 নিটস ব্রাইটনেস এবং একাধিক পিকচার মোড অফার করে।

আরও পড়ুন: শুরু হয় গেল Amazon এর Great Summer Sale 2026, সস্তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সুযোগ

এই টিভিতে সিনেমা, ডাইনামিক, গেম, লো ব্লু, ইকো এবং পিসি মোডের মতো বিভিন্ন অপশন রয়েছে। উন্নত অডিও কোয়ালিটির জন্য, টিভিটিতে 40 ওয়াটের বিল্ট-ইন স্পিকার পেয়ার করা হয়েছে।

ইউজাররা টিভিতে Netflix, Prime Video এবং YouTube-এর মতো অ্যাপগুলো আগে থেকেই ইনস্টল করা থাকে। শুধু তাই নয়, এই টিভিতে গুগল প্লে স্টোর এর মাধ্যমে 10,000-এরও বেশি অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি, এই টিভিগুলোতে Google Assistant ভয়েস কন্ট্রোল, বিল্ট-ইন Chromecast, Bluetooth 5.0 এবং Dual Band Wi-Fi-এর মতো বিশেষ ফিচার রয়েছে, যা এই টিভিগুলোকে আরও অনন্য করে তোলে।

পারফরম্যান্সের দিক থেকে বলতে গেলে, এই টিভিগুলোতে একটি ARM Cortex A55 Quad-Core প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে 1GB RAM এবং 8GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য, এতে 3টি HDMI পোর্ট এবং 2টি USB পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও, এই টিভিগুলোতে Miracast, Fast Boot, Hotel Mode, একটি Optical Port এবং একটি Headphone Jack-এর মতো বিভিন্ন ফিচারও পাওয়া যাবে।

আরও পড়ুন: তীব্র গরমে সস্তায় Split AC কেনার সুযোগ, অর্ধেক দামে 1.5 টন এসিতে সবচেয়ে বড় ছাড়

থমসন কিউএলইডি Google TV সিরিজের দাম কত

দামের কথা বললে, এই সিরিজের 32 ইঞ্চির মডেলের দাম 10,000 টাকা থেকে শুরু হচ্ছে, তবে সিরিজের 40 ইঞ্চির মডেলটি 15,999 টাকা দামে কেনা যাবে। পাশাপাশি, এই সিরিজের 43 ইঞ্চির মডেলটির দাম রাখা হয়েছে 16,999 টাকা। লঞ্চ অফার হিসেবে, কোম্পানি এই টিভির ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে, যার ফলে গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :