শুরু হয় গেল Amazon এর Great Summer Sale 2026, সস্তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সুযোগ

শুরু হয় গেল Amazon এর Great Summer Sale 2026, সস্তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সুযোগ

Amazon Great Summer Sale 2026 এখন শুরু হয়ে গেছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের ওপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার স্মার্টফোনটি আপগ্রেড করার কথা ভাবছেন, তবে এই সেলের একটি দারুণ ডিল লুফে নেওয়ার জন্য উপযুক্ত হতে পারে। অ্যামাজন গ্রেট সামার সেলে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর ওপর বিশাল ছাড় দিচ্ছে, এর পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট EMI সুবিধাও। সেরা বিকল্পটি বেছে নিতে আমরা এই খবরে আমরা একটি সেরা স্মার্টফোনের ডিল বা অফার সহ একটি তালিকা দিচ্ছি। এই অফারের সাথে আপনি সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ পাবেন, বিশেষ করে আপনি যদি কম দামে একটি ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভেবে থাকেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে রয়েছে 6.9-ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে। এছাড়া এতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 45W চার্জিং সুবিধা। ফটোগ্রাফির জন্য, এই ডিভাইসে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে আছে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 10MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি তোলার জন্য এতে একটি 12MP ক্যামেরা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে সস্তায় Split AC কেনার সুযোগ, অর্ধেক দামে 1.5 টন এসিতে সবচেয়ে বড় ছাড়

স্যামসাং গ্যালাক্সি Z ফোল্ড 7 এর সাথে রয়েছে 6.5-ইঞ্চির FHD+ AMOLED কভার স্ক্রিন এবং 8-ইঞ্চির QXGA+ AMOLED ডিসপ্লে দেওয়া। বইয়ের মতো ভাঁজ করা যায় এমন এই ফোনটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ। এতে রয়েছে 4,400mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সুবিধা। ফটোগ্রাফির ক্ষেত্রে, জি ফোল্ড 7-এ রয়েছে 200MP প্রাইমারি ক্যামেরা, ১২MP আল্ট্রাওয়াইড লেন্স এবং 10MP টেলিফটো লেন্স (3x অপটিক্যাল জুম ও 30x ডিজিটাল জুম সুবিধা সহ)। এর সামনের অংশে, কভার স্ক্রিন এবং ভেতরের স্ক্রিন দুটিতেই একটি করে 10 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

অ্যামাজন সাইটে Galaxy Z Fold 7 ফোনটি 1,67,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।

আইকু 15 ফোনে 144Hz রেট-সহ একটি 6.85-ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপ ব্যবহার করা হয়েছে পাশাপাশি এতে 7000mAh ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: চুপিসারে Jio বন্ধ করে দিল প্রতিদিন 1 জিবি ডেটা সহ এই সস্তা রিচার্জ প্ল্যান, এখন করতে হবে এত টাকা খরচ

ক্যামেরার প্রসঙ্গে বলতে গেলে, আইকু 15 ফোনে রয়েছে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপে একটি প্রাইমারি সেন্সর, লসলেস জুম সহ এতে 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল শুটার পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। Amazon-এ আইকু 15 ফোনটি 66,999 টাকা দামে বিক্রি হচ্ছে।

নোট: এই খবরে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile