চুপিসারে Jio বন্ধ করে দিল প্রতিদিন 1 জিবি ডেটা সহ এই সস্তা রিচার্জ প্ল্যান, এখন করতে হবে এত টাকা খরচ
বেশ কয়েকদিন ধরে টেলিকম সেক্টারে চর্চা ছিল যে টেলিকম সংস্থারা তাদের রিচার্জ প্ল্যানের দাম আবারও বাড়াতে চলেছে। বেসরকারী কোম্পানি Jio, Airtel, Vodafone idea এমন কী সরকারী সংস্থা BSNL ও তাদের রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে দিচ্ছে না হলে, দাম বাড়িয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে রিলায়েন্স জিও একধাপ এগিয়ে গেল। জিও তার রিচার্জ প্ল্যানের তালিকা থেকে একটি সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান সরিয়ে দিয়েছে। জিও এই বিষয় কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। টেলিকমটক ওয়েবসাইট এই বিষয় সবার প্রথম হাইলাইট করে। জিওর এই রিচার্জ প্ল্যানটি 200 টাকার খরচে আসত, যা প্রতিদিন 1 জিবি ডেটা অফার করত।
SurveyJio এর 209 টাকার রিচার্জ প্ল্যান
আসলে জিও তার প্রতিদিনের 1 জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যানটি সরিয়ে দিয়েছে। জিও এখন পর্যন্ত 209 টাকায় প্রতিদিন 1 জিবি ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিং সহ প্ল্যান দিত। এখন এই প্ল্যানটি বন্ধ করে দিয়েছে কোম্পানি। এখন প্রতিদিন 1 জিবি ডেটা সহ আর কোনো প্ল্যান নেই গ্রাহকদের জন্য।
আরও পড়ুন: Vivo X300 লঞ্চের পরেই 5000 টাকা দাম কমে গেল Vivo এর আরেকটি স্মার্টফোনের, জানুন কোথায় পাবেন সস্তায়
এখন গ্রাহকদের কম করে প্রতিদিন 1.5 জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যান কিনতে হবে। এই রিচার্জ প্ল্যানের দাম 239 টাকা। এই রিচার্জ প্ল্যানেও আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।
জিওর রিচার্জ পোর্টফোলিওর মধ্যে, 209 টাকার প্ল্যানই ছিল একমাত্র বিকল্প যা গ্রাহকদের প্রতিদিন 1 জিবি ডেটা অফার করত। যাদের ইন্টারনেটের প্রয়োজন সীমিত কিন্তু কল করার ব্যবহার অনেক বেশি, তাদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে উপযোগী ছিল। এই ধরনের গ্রাহকদের জন্য, এখন 239 টাকার প্ল্যানটিই একমাত্র বিকল্প হিসেবে পাওয়া যাবে।
209 টাকার জিও প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যেত
সুবিধার কথা বললে, জিওর 209 টাকার প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। কোম্পানি এতে 22 দিন পর্যন্ত প্রতিদিন 1 জিবি হাই-স্পিড ডেটা অফার করত, যার মানে গ্রাহকরা এতে মোট 22 জিবি ডেটা পাওয়া যেত। এছাড়া, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও দিচ্ছিল কোম্পানি।
এই প্ল্যানের সাথে JioTV এবং JioCloud-এর অ্যাক্সেসের মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যেত। দামের দিক থেকে দেখলে, এই প্ল্যানের খরচ প্রতিদিন প্রায় 9.50 টাকা দাঁড়াত।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile