শুধু টিভি নয়, পুরো হোম থিয়েটার, 55 ইঞ্চির Thomson QLED Ultra TV অর্ধেক দামে কেনার সুযোগ

QLED Ultra HD TV Under 30000: আপনি যদি বেশ কিছুদিন ধরে একটি বড় স্ক্রিন সহ Smart TV কেনার কথা ভাবছেন যা কম দামে দুর্দান্ত ফিচার অফার করে তবে Thomson 55 inch QLED Ultra HD TV একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Flipkart সাইটে থমসন 55 ইঞ্চি কিউএলইডি আল্ট্রা এইচডি টিভি 30 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে। কম দামে আপনি আপনার ঘরের আরামেই সিনেমা দেখার মতো এক দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন এই টিভির সাথে। এই টিভিতে শুধু মাত্র বড় ডিসপ্লেই নয়, বরং পাওয়ারফুল সাউন্ড, স্মার্ট ফিচার এবং জনপ্রিয় সব OTT অ্যাপ ব্যবহারের সুবিধাও রয়েছে। আসুন দেরি না করে থমসন 55 ইঞ্চি কিউএলইডি আল্ট্রা এইচডি টিভির দামের বিষয় জেনে নেওয়া যাক।

Flipkart সাইটে Thomson 55 inch QLED Ultra HD TV কত দামে কেনা যাবে

দামের কথা বললে, থমসন 55 ইঞ্চি কিউএলইডি আল্ট্রা এইচডি টিভি ফ্লিপকার্ট সাইটে মাত্র 28,249 টাকায় বিক্রি করা। তবে টিভির আসল দাম 45,999 টাকা। কোম্পানির দাবি এটি এখন পর্যন্ত সবচেয়ে কম দাম।

আরও পড়ুন: 12000 টাকার বাজেটে আসা নতুন Redmi 5G ফোনের আজ প্রথম সেল, রয়েছে 6300mAh ব্যাটারি

শুধু তাই নয়, কোম্পানি এতে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। এতে গ্রাহকরা HSBC কার্ড পেমেন্টে 1750 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে টিভির দাম আরও কমে 26,499 টাকা দামে কেনা যাবে।

পাশাপাশি এতে থাকছে এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা তাদের পুরনো টিভি এক্সচেঞ্জ করে 4320 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো টিভির মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

থমসন 55 ইঞ্চি কিউএলইডি আল্ট্রা এইচডি টিভি ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, এই থমসন আল্ট্রা এইচডি টিভিতে রয়েছে 55-ইঞ্চি QLED স্ক্রিন। এই স্ক্রিনে 4K UHD (3840 x 2160) রেজোলিউশন, 60Hz রিফ্রেশ রেট এবং 450 নিটস ব্রাইটনেস মতো ফিচার দেওয়া। এছাড়া, এর বেজেল-লেস ডিজাইন টিভিকে স্টাইলিশ লুক দেয়। 4K HDR সাপোর্ট এবং 4K আপস্কেলিং ফিচারের সাথে, এই থমসন আল্ট্রা এইচডি টিভি এক অসাধারণ ভিজুয়াল অফার করে। এই টিভিটি GO Tele OS-এ অপারেটিং সিস্টামে কাজ করে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM

অডিওর ক্ষেত্রে, এই স্মার্ট টিভিটিতে দুটি সাবউফার স্পিকার রয়েছে এবং এটি ৪৮ ওয়াটের শক্তিশালী মোট আউটপুট প্রদান করে। তাছাড়া, টিভিটি Dolby Audio এবং Dolby Digital Plus সাউন্ড প্রযুক্তি সমর্থন করে। এতে বিল্ট-ইন Wi-Fi, USB, HDMI, অপটিক্যাল, ইথারনেট এবং আরও বিভিন্ন ধরণের কানেক্টিভিটি সুবিধা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :