Best Smart TV under Rs 10000 top quality features tvs from TCL Kodak VW
Best Smart TV under 10000: আপনি যদি নতুন Smart TV কেনার কথা ভাবছেন তবে আজ আমরা এখানে কিছু জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট টিভি সম্পর্কে বলবো। এখানে দেওয়া এই স্মার্ট টিভিগুলির দাম 10 হাজার টাকারও কম, যা আপনার বাড়িকে দেবে থিয়েটারের অনুভব। আসুন দেখে নেওয়া যাক এই টিভিতে পাওয়া ডিল সম্পর্কে।
টিসিএল কোম্পানির 32-ইঞ্চি স্মার্ট টিভি Amazon সাইটে 9490 টাকায় লিস্ট করা। এছাড়া কোম্পানি এতে যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 500 টাকার ছাড় অফার করছে। যার পরে এই ফোনের দাম কমে 8,990 টাকা হয় যাবে।
আরও পড়ুন: 15 হাজার টাকার দামে 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ iQOO এর সস্তা ফোন ভারতে লঞ্চ
এই তালিকায় দ্বিতীয় টিভি থাকবে ভিডাব্লু কোম্পানির। এটি 32-ইঞ্চি স্মার্ট টিভিটি 7999 টাকা দামে অ্যামাজনে লিস্ট করা। এতে 56 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা এতে Jammu and Kashmir Bank Mastercard ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1500 টাকার ছাড় পেতে পারেন। যার পরে এটি আরও সস্তা দামে কেনা যাবে।
কোডাক কোম্পানির 32-ইঞ্চির টিভিটি 47 শতাংশ ছাড়ের সাথে 7999 টাকা দামে লিস্ট করা। কোম্পানি এই টিভিতে 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় অফার করছে। যার পরে টিভির দাম আরও কমে যাবে।
স্কাইওয়াল কোম্পানির 32-ইঞ্চির টিভিটি 7399 টাকা দামে লিস্ট করা। এতে 67 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এতে 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, যার পরে এই টিভিটি আরও সস্তায় কেনা যাবে।
আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন, রয়েছে 8GB RAM