Panasonic -এর তরফে একটি নতুন 4K OLED টিভি লঞ্চ করা হল ভারতে। এই টিভির মডেল নম্বর হল LZ950। দেশে দুটি সাইজে লঞ্চ হল এটি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি। এখানে গ্রাহকরা HDR প্লেব্যাক সাপোর্ট সহ, Dolby Atmos সাউন্ড, HDMI 2.0 কানেকটিভিটি, ইত্যাদির সুবিধা পাওয়া যাবে। ফলে এখানে আপনি ভিজ্যুয়াল এবং অডিও দুটি দারুন পাবেন। এই টিভির দাম দেশে শুরু হচ্ছে 1,99,990 টাকা থেকে।
আপনি হয় 55 ইঞ্চি বা 65 ইঞ্চির মধ্যে যে কোনও একটি সাইজ বেছে নিতে পারেন। এখানে আছে OLED ডিসপ্লে প্যানেল সহ 4K স্টুডিও কালার ইঞ্জিন। এছাড়া গ্রাহকরা এখানে HDR ফরম্যাট যেমন HDR 10 বা Dolby Vision এর সুবিধা পাওয়া যাবে। সঙ্গে আছে নয়েজ রিডাকশন এর সুবিধাও।
গ্রাহকরা এখানে 20W সাউন্ড ইউনিট পাবেন। সঙ্গে বিল্ট ইন টুইটারস, Dolby Atmos সাপোর্ট পাওয়া যাবে।
Netflix বলুন কিংবা Anazon Prime Video, বা Disney Plus Hotstar অথবা Youtube সহ সমস্ত OTT প্ল্যাটফর্ম যেমন Zee 5, Voot, Sony Liv, Jio Cinema সাপোর্ট করবে এখানে।
এই টিভিতে গ্রাহকরা পাবেন Chromecast, I cast, 3 HDMI, 2 ওয়ে অডিও লিংক, 2 USB সকেট এবং একটি অপটিক্যাল আউটপুট।
এছাড়া এই টিভিতে আছে সমস্ত OLED টিভির ফিচার সহ 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ।