Vodafone Idea
Vodafone Idea (Vi) কোম্পানি ট্রাই এর নির্দেশ অনুযায়ী, একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। ভোডাফোন আইডিয়া এর নতুন প্ল্যানে শুধু ভয়েস এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে। বলে দি যে সম্প্রতি জিও এবং এয়ারটেল তার ভয়েস এবং এসএমএস অনলি প্রিপেইড প্ল্যান চালু করেছে। জিও এবং এয়ারটেল এর পর এবার ভোডাফোন আইডিয়াও এই তালিকায় যোগ দিয়েছে। ভোডাফোন আইডিয়া এর এই নতুন প্ল্যানের দাম 1460 টাকা। আসুন এই নতুন প্ল্যানে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন।
ভিআই এর নতুন ভয়েস এবং এসএমএস অনলি প্রিপেইড প্ল্যানের দাম 1460 টাকা। এই প্ল্যানে 270 দিনের ভ্যালিডিটি হিসেবে এই রিচার্জের প্রতিদিনের খরচ 5.40 টাকা পড়বে।
আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Nothing Phone 2a Plus, জানুন নতুন দাম কত এবং কোথায় পাবেন এই দামে
গ্রাহকরা 270 দিন পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং মোট 100 SMS পাবেন। তবে প্ল্যানে ডেটা সুবিধা পাওয়া যাবে না এবং এতে অন্য কোনো অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে।
এয়ারটেল 499 টাকা এবং 1499 টাকার নতুন ভয়েস অনলি প্ল্যান নিয়ে এসেছে। এতে আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে। তবে ডেটা সুবিধা পাওয়া যাবে না এতে।
জিও এর দুটি নতুন ভয়েস অনলি প্ল্যানের দাম 458 টাকা এবং 1958 টাকা। জিওর এই দুটি ভয়েস অনলি প্ল্যানে আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Samsung Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra ফোনের ভারতে কত দাম এবং অফার কী জানুন এখানে