Vodafone Idea Vi Rs 75 recharge plan
Recharge Plan এর কথা বললে, আমরা সবাই একটি কম দামি রিচার্জ প্ল্যানের খোঁজ করি আগে। সাথে এমন একটি প্ল্যান চাই, যা বেশি সুবিধাও অফার করে। তবে এমন রিচার্জ বেশিরভাগ ক্ষেত্রে ডেটা নিয়ে থাকে। অনেক সময় এক্টিভ প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে আমরা এড-অন রিচার্জ চাই। এমনই একটি রিচার্জ প্ল্যানের কথা আমরা এখানে বলছি। তবে এই রিচার্জ প্ল্যানটি Vodafone-Idea (Vi) ইউজারদের জন্য। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে।
ভোডাফো আইডিয়া ইউজাররা মাত্র 75 টাকা খরচ করে এই রিচার্জটি পেতে পারেন। এতে গ্রাহকরা কম টাকায় অনেক সুবিধা পাবেন। এতে গ্রাহকদের জন্য 6 জিবি ডেটা রোল আউট করা হত।
আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা সহ OnePlus 11R 5G ফোনে দেদার ছাড়, জানুন নতুন দাম কত
তবে এখন সেটা বেড়ে 7.5 জিবি ডেটা হয়ে গিয়েছে। কোম্পানি এই প্ল্যানে 6GB+1.5GB ডেটা অফার করছে। বলে দি যে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 7 দিনের।
বলে দি যে এই রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা ছাড়া আর কোনো সুবিধা পাওয়া যাবে না। গ্রাহকদের কলিং, SMS এর জন্য আলাদা রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানটি এক্টিভ রিচার্জের সাথে কাজ করবে।
75 টাকার প্ল্যান ছাড়াও, 98 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে কোম্পানির কাছে। 100 টাকার কম দামের এই প্ল্যানে গ্রাহকদের 14 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং 200MB ডেটা অফার করা হয়ে। তবে এতে কোনো SMS সুবিধা পাওয়া যাবে না।