Vodafone Idea Vi recharge plans under rs 200 offers Data and unlimited call
ভারতের তৃতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) এর কাছে তিনটি সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানগুলি 200 টাকার কম দামে আসে। ভোডাফোন আইডিয়া এর এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং, সীমিত ডেটা এবং 300 SMS সাথে একটি ভাল ভ্যালিডিটি অফার করা হয়।
ভোডাফোন আইডিয়া 200 টাকার কম দামে এই তিনটি প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম 179 টাকা, 189 টাকা এবং 199 টাকা।
আরও পড়ুন: Samsung এর এই প্রিমিয়াম 5G স্মার্টফোনটি একধাপে হয় গেল 34000 টাকা সস্তা
ভোডাফোন আইডিয়ার 179 টাকার প্রিপেইড প্ল্যানটি বাজেট ইউজারদের জন্য আনা হয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে, যার মানে আপনি সারা দেশে আনলিমিটেড লোকাল এবং STD কল করতে পারবেন। এতে 1 জিবি ডেটাও রয়েছে, যা পুরো ভ্যালিডিটিতে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এতে মোট 300 SMS ও পাওয়া যাবে। এই প্ল্যান 24 দিনের ভ্যালিডিটি সহ আসে।
ভি এর 189 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS মতো সুবিধা রয়েছে। এই প্ল্যানেও 1 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে 26 দিনের ভ্যালিডিটি রয়েছে।এই প্ল্যানে আনলিমিটেড কলিংও ব্যবহার করা যাবে।
সবচেয়ে বেশি সুবিধা সহ প্ল্যান 199 টাকার রিচার্জ। এতে আপনি আনলিমিটেড কলিং এবং 300 SMS পাবেন। সাথে 2 জিবি ডেটাও পাওয়া যাবে যা আগের দুটি প্ল্যানের তুলনায় দ্বিগুন। এই প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ আসে যার মানে আপনি এক মাসের কাছাকাছি পর্যন্ত সুবিধা পাবেন।