Vodafone Idea Brings New 180 Days Recharge Plan with Calls and Data benefits
ভারতের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea Vi গ্রাহকদের নতুন অফার এবং দুর্দান্ত সুবিধা দিচ্ছে। Jio এবং Airtel এর তুলনায় ভোডাফোন তার কিছু পুরনো প্রিপেইড প্ল্যানের সুবিধাতে বেশি সুবিধা দিচ্ছে। সম্প্রতি কোম্পানি 199 টাকা এবং 179 টাকার সস্তা রিচার্জ প্ল্যানে কিছু গ্রাহকদের অতিরিক্ত সুবিধা অফার করছে।
ভোডাফোন আইডিয়া আগে ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি, মোট 2 জিবি ডেটা, 300 SMS সহ আনলিমিটেড কলিং অফার করত। এখন ভোডাফোন কিছু গ্রাহকদের এই প্ল্যানেস সাথে প্রতিদিন 1 জিবি ডেটা অতিরিক্ত দিচ্ছে। যার মানে গ্রাহকরা এখন পুরো মাসে 30 জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পেতে পারেন।
আরও পড়ুন: জুলাই মাসে এই দিন ভারতে লঞ্চ হবে Vivo T4R 5G, 4K রেকর্ডিং সহ থাকবে আল্ট্রা স্লিম কার্ভড ডিসপ্লে
ভি কোম্পানির আরেকটি রিচার্জ প্ল্যান হল 179 টাকার। এই প্ল্যানে আগে 24 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। কিন্তু এখন ভি তার কিছু গ্রাহকদের এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এছাড়া ডেটা সুবিধাও আগের তুলনায় বেশি। যার মানে গ্রাহকরা একই দামে বেশি সুবিধা দিনের সুবিধা পাবেন।
তবে বলে দি যে এই সুবিধা এখন সমস্ত গ্রাহকদের জন্য চালু করা হয়েনি। ভোডাফোনের এই অফারটি আপাতত অ্যাপে কিছু গ্রাহকদের দিচ্ছে।
আরও পড়ুন: 84 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, একটি প্ল্যানেই Jio দিচ্ছে আনলিমিটেড কলিং, ডেটা সহ OTT সুবিধা