Vi Prepaid Recharge Plans Under Rs 1000
Vodafone Idea (Vi) তার গ্রাহকদের জন্য প্রতিটি বাজেটে বিভিন্ন ধরণের প্রিপেইড প্ল্যান অফার করে। যেখানে কিছু গ্রাহক বেশি ডেটা এবং OTT সুবিধা সহ রিচার্জ প্ল্যান বেছে নেন, সেখানে অনেক গ্রাহকরা আছেন যাদের প্রয়োজন শুধুমাত্র তাদের মোবাইল নম্বরটি এক্টিভ রাখা বা বেসিক কলিং এর প্রয়োজন হয়। এই চাহিদাগুলোর কথা মাথায় রেখে, ভোডাফোন আইডিয়া 200 টাকার কম দামের বেশ কিছু প্ল্যান চালু করেছে, যা সস্তা দামে প্রয়োজনীয় সুবিধা অফার করবে। আপনি যদি কম ব্যবহারের জন্য এমন সস্তা রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এখানে দেওয়া রিচার্জরে তালিকা আপনার কাজে আসবে।
ভোডাফোন আইডিয়ার 179 টাকার প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য আদর্শ, যাদের শুধুমাত্র কলিং ও SMS সুবিধা লাগে। বা যাদের শুধুমাত্র সিম এক্টিভ রাখার আসে। এই প্ল্যানে 24 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে। এছাড়া রয়েছে 300 SMS সুবিধা। গ্রাহকরা এতে মোট 1 জিবি ডেটা এবং Vi Movies & TV অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
আপনি যদি একটু দীর্ঘ মেয়াদের কোনো রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে 189 টাকার প্ল্যানটি দেখতে পারেন। এতে গ্রাহকরা বেসিক ব্যবহারের প্রয়োজন মেটাতে এটি রিচার্জ করাতে পারেন। এতে 26 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে এতে আনলিমিটেড কলিং, 300 SMS এবং 1GB ডেটা দেওয়া হয়।
200 টাকা থেকে মাত্র 1 টাকা কম এই প্ল্যানটি একটি ভাল বিকল্প ধরা যেতে পারে। কারণ এতে ভ্যালিডিটি এবং ডেটা দুটি বেশি দেওয়া হয়। কোম্পানি এতে 28 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং, 300 SMS সুবিধা দেওয়া হয়। সাথে এতে মোট 2GB ডেটার পাশাপাশি Vi Movies & TV অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।