BSNL Long Validity Plan: 5 মাস পর্যন্ত চলবে এই সস্তা রিচার্জ প্ল্যান, 150 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সহ সমস্ত কিছু

HIGHLIGHTS

আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে BSNL এর কাছে রয়েছে 150 দিনের রিচার্জ প্ল্যান

এই 150 দিনের মেয়াদে কোম্পানি আনলিমিটেড কলিং, ডেটা এবং SMS এর পুরো প্যাকেজ অফার করছে

Jio, Airtel এবং Vodafone Idea কে টেক্কা দিতে BSNL নতুন নতুন রিচার্জ প্ল্যান চালু করে

BSNL Long Validity Plan: 5 মাস পর্যন্ত চলবে এই সস্তা রিচার্জ প্ল্যান, 150 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সহ সমস্ত কিছু

টেলিকম সেক্টারে Jio, Airtel এবং Vodafone Idea কে টেক্কা দিতে BSNL নতুন নতুন রিচার্জ প্ল্যান চালু করে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সস্তা এবং দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান অফার করে। এই সমস্ত প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেটা সহ একগুচ্ছ সুবিধা দেওয়া হয়। আপনিও যদি দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে বিএসএনএল এর কাছে রয়েছে 150 দিনের একটি রিচার্জ প্ল্যান। এই 150 দিনের মেয়াদে কোম্পানি আনলিমিটেড কলিং, ডেটা এবং SMS এর পুরো প্যাকেজ অফার করছে। আসুন দেরি না করে বিএসএনএল এর প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

150 দিনের BSNL এর এই সস্তা রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের দাম 997 টাকা। একবারে দেখলে আপনার এই প্ল্যানটি দামি মনে হতে পারে, তবে এতে দেওয়া সুবিধাগুলি বাকি বেসরকারী কোম্পানির তুলনায় অনেক বেশি। আসুন আগে এই প্ল্যানে পাওয়া সুবিধাগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: Poco C81X vs Samsung Galaxy M07: একটি স্মার্টফোনে 5200mAh ব্যাটারি এবং একটিতে 50MP ক্যামেরা, 10 হাজার টাকার বাজেটে কোনটি হবে সেরা?

প্রথমেই আসা যাক এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটির বিষয়। এই প্ল্যানে মোট 150 দিনের মেয়াদ দেওয়া হয় যার মানে গ্রাহকদের প্রায় 5 মাস পর্যন্ত কোনো রিচার্জের প্রয়োজন হবে না। একবার রিচার্জ করালে দীর্ঘ সময় পর্যন্ত টাকা খরচ থেকে মুক্তি।

bsnl 150 days long validity plan

এই 150 দিন পর্যন্ত গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা পাবেন। সাথে এই প্ল্যানে থাকছে ফ্রি নেশনাল রোমিংয়ের সুবিধাও।

ডেটার ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। সেই হিসেবে পুরো ভ্যালিডিটিতে মোট 300 জিবি পাওয়া যাবে।

অফার এখানেই শেষ নয়, এই প্ল্যানে প্রতিদিন 100 SMS দেওয়া হয়। বিএসএনএল তার এই প্ল্যানে 150 দিন যার মানে পুরো 5 মাসের ভ্যালিডিটি অফার করা হয়।

আরও পড়ুন: পুরো 30 দিন পর্যন্ত প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, BSNL এর সস্তা প্ল্যানে Jio এর হাওয়া টাইট

এই প্ল্যানটি কাদের জন্য সেরা বিকল্প?

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানটি তাঁদের জন্য আদর্শ, যাঁরা সস্তা দামে দীর্ঘ মেয়াদের সুবিধা চান এবং প্রতিদিন কলিং এবং ডেটা পরিষেবা ব্যবহার করেন। এছাড়া, যাঁরা দ্বিতীয় সিম কার্ড হিসেবে বিএসএনএল সিম ব্যবহার করেন কিংবা যাঁরা গ্রামাঞ্চলে থাকেন, তাঁদের জন্যও এটি একটি চমৎকার বিকল্প হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo