পুরো 30 দিন পর্যন্ত প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, BSNL এর সস্তা প্ল্যানে Jio এর হাওয়া টাইট

HIGHLIGHTS

BSNL সময়ে সময়ে তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে আসে

ভারত সঞ্চার নিগম লিমিটেড আরও একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে, যা প্রতিদিন 2.5GB ডেটা দেয়

বিশেষ জিনিস হল যে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে

পুরো 30 দিন পর্যন্ত প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, BSNL এর সস্তা প্ল্যানে Jio এর হাওয়া টাইট

সরকারী টেলিকম সংস্থা BSNL সময়ে সময়ে তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে আসে। ইতিমধ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড আরও একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে, যা বিশেষভাবে সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন। সাথে এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়, যা এটিকে আরও বেশি বিশেষ করে তুলেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসলে বিএসএনএল তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্ল্যানের সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই প্ল্যানটি অত্যন্ত কম দামে একগুচ্ছ আকর্ষণীয় সুবিধা অফার করে।

আরও পড়ুন: Airtel Recharge plan: 200 টাকা কম দামে 28 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, ডেটা সাথে একগুচ্ছু সুবিধা

BSNL এর 225 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) সাইটে 225 টাকার রিচার্জ প্ল্যানের বিষয় জানিয়েছে। এই প্ল্যানের আওতায় প্রতিদিন 2.5GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়, যা বিশেষ করে সেইসব ব্যবহারকারীদের জন্য অত্যন্ত উপযোগী, যারা প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন।

অন্য কথায়, আপনি যদি নিয়মিত ভিডিও স্ট্রিমিং করেন, অনলাইন ক্লাস করেন কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, তবে এই প্ল্যানটিই আপনার জন্য ভাল বিকল্প হবে।

ডেটার পাশাপাশি, এই প্ল্যানে দেওয়া হচ্ছে প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধাও, যা গ্রাহকদের সহজেই মেসেজিং পরিষেবা ব্যবহার করার সুযোগ করে দেয়। বিশেষ জিনিস হল যে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে কলিং করতে পারবেন।

আরও পড়ুন: প্রায় 3 মাস লাগবে না আর কোনো রিচার্জ প্ল্যান, Vodafone Idea সস্তায় দিচ্ছে 84 দিন পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং

ভ্যালিডিটির কথা বললে, এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন, যা এটিকে এক মাসের ব্যবহারের জন্য একটি ভাল বিকল্প করে তোলে। সাধারণত, এই দামে মধ্যে আসা অনেক প্ল্যানেই লিমিট ডেটা অথবা কম সুবিধা অফার করে। তবে বিএসএনএল এক্ষেত্রে যথেষ্ট আকর্ষণীয় সুবিধা অফার করছে, যার ফলে এই প্ল্যানটি দামের এবং সুবিধার দিক থেকে বেস্ট হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo