আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম কার্ড গ্রাহক হন এবং আপনার বেশি ডেটা প্রয়োজন হয় না, কিন্তু দীর্ঘ ভ্যালিডিটি সহ বাকি সুবিধা চাইছেন তবে এই খবর আপনার জন্য। ভোডাফোন তার গ্রাহকদের বিভিন্ন বাজেটের মধ্যে একাধিক অপশন দেয়, কিন্তু কিছু রিচার্জ প্ল্যান এমনও রয়েছে যা বিশেষ করে গ্রাহকদের প্রয়োজন হিসেবে তৈরি করা হয়েছে। এমনই একটি রিচার্জ প্ল্যান হল 84 দিনের। এতে দীর্ঘ মেয়াদের সাথে বেসিক সুবিধা দেওয়া হয়। আসুন ভোডাফোন আইডিয়ার 84 দিনের প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
548 টাকার এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের প্রায় 3 মাস এর দীর্ঘ ভ্যালিডিটি পাবেন। এই পুরো ভ্যালিডিটিতে আপনি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। এছাড়া থাকছে এই প্ল্যানে 1000 SMS ফ্রি, যা পুরো ভ্যালিডিটির মধ্যে যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন বড় স্ক্রিনের Smart TV, 43 ইঞ্চির LED Smart TV তে দেদার ছাড়
ডেটার কথা বললে, এই প্ল্যানে মোট 7GB ডেটা অফার করা হয়। এতে সবচেয়ে ভালো বিষয় হলো, এতে কোনো প্রতিদিনের ডেটা লিমিট নেই, অর্থাৎ, আপনার প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট চাহিদা মাফিক আপনি যেকোনো সময় এই ডেটা ব্যবহার করতে পারবেন।
তাছাড়া, গ্রাহকরা Vi Movies & TV বিনামূল্যে এক্সেস পাবেন। যার পরে আপনি এন্টারটেনমেন্টের সুবিধা পাবেন।
এই প্ল্যানটি বিশেষভাবে সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাদের প্রচুর ডেটা প্রয়োজন হয় না, এবং কলিংয়ের ব্যবহার বেশি হয় বা যারা শুধুমাত্র তাদের মোবাইল নম্বরটি এক্টিভ রাখতে চান, অথবা যারা তাদের সিম কার্ডটি সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন।
আরও পড়ুন: 6300mAh ব্যাটারি সহ দুটি সস্তা Poco স্মার্টফোনের আজ সেল, দাম 9999 টাকা থেকে শুরু
আপনি যদি ডেটা শুধুমাত্র WhatsApp, UPI, ইমেল বা সাধারণ ওয়েব ব্রাউজিংয়ের জন্য ব্যবহার হয় তবে এই প্ল্যানে দেওয়া ডেটা আপনার প্রয়োজনের তুলনায় যথেষ্টেরও বেশি হবে।