দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea Vi অবশেষে তার 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। এর আগে কোম্পানি এখন পর্যন্ত 17টি শহরের সীমিত এলাকায় তাদের 5জি পরিষেবা চালু করেছিল। এখন কোম্পানি মুম্বাই টেলিকম সার্কেলে 5জি নেটওয়ার্ক চালু করেছে। মনে করিয়ে দি যে Jio-Airtel আগেই দেশে 5G পরিষেবা চালু করে দিয়েছে।
জিও এবং এয়ারটেল কে টেক্কা দিতে কোম্পানি তার 5জি পরিষেবা শুরু করে দিয়েছে। ভোডাফোন আইডিয়া তার সমস্ত পোস্টপেইড প্ল্যানের পাশাপাশি তার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথেও 5জি অফার করছে।
আরও পড়ুন: প্রথম সেলেই 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Realme P3 5G, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা
ভোডাফোন আইডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, মুম্বাই টেলিকম সার্কেলের গ্রাহকদের ভোডাফোনের আনলিমিটেড 5জি 299 টাকা থেকে শুরু করে 349 টাকা, 365 টাকা, 579 টাকা, 649 টাকা, 859 টাকা, 979 টাকা এবং 3599 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে পাওয়া যাবে।
একইভাবে পোস্টপেইড গ্রাহকদের জন্য Vi Max 451, Vi Max 551, Vi Max 751 এবং REDX 1201 মতো প্ল্যান চালু করা হয়েছে। এটি 50 জিবি থেকে শুরু করে আনলিমিটেড 5জি ডেটা পর্যন্ত অফার করে।
কোম্পানির তরফে তার 5জি গ্রাহকদের জন্য ইনট্রোডক্টারি অফারও লঞ্চ করা হয়েছে। এই অফারের আওতায় সীমিত সময়ের জন্য সমস্ত গ্রাহকদের আনলিমিটেড 5জি ডেটা পাওয়া যাবে। এই অফারটি সেই গ্রাহকদের জন্য ভাল বিকল্প, যারা প্রতিদিন 2 জিবি এর কম দামের ডেটা প্ল্যান ব্যবহার করে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Realme P3 Ultra 5G ফোন লঞ্চ, জানুন দাম কত