Vodafone Idea Vi Cheapest 5G Recharge Plan
Vodafone Idea (Vi) টেলিকম সেক্টারে তৃতীয় বড় কোম্পানি, শীঘ্রই তাদের 5G পরিষেবা লঞ্চ করতে চলেছে। কোম্পানি অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর 5G লঞ্চ টাইমলাইনের ঘোষণা করেছে। মনে করিয়ে দি যে Jio এবং Airtel সবার প্রথম দেশে 5G পরিষেবা লঞ্চ করেছে। এখন এই তালিকায় ভোডাফোনের নামও যোগ হতে চলেছে। কোম্পানি এখন ঘোষণা করেছে যে কোম্পানি তার 5জি পরিষেবা কবে লঞ্চ করবে। আসুন জেনে নেওয়া যাক।
ভোডাফোন আইডিয়া নিশ্চিত করেছে যে সে আগামী মাস অর্থাৎ মার্চ 2025 এ 5G সার্ভিস লঞ্চ করবে। ভোডাফোন আইডিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে মার্চ মাসে সবার প্রথম মুম্বাই শহরে 5G আনা হবে। যার পরে আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় এবং পাটনা সহ অনেক শহরে Vi-এর 5G পরিষেবা চালু হবে।
আরও পড়ুন: 10,000 টাকার কম দামে Samsung লঞ্চ করল 5G স্মার্টফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে
টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে 5G অভিজ্ঞতা পেতে, ব্যবহারকারীরা পুনে (শিবাজি নগর, মহারাষ্ট্র), দিল্লির ইন্ডিয়া গেট/প্রগতি ময়দান, তামিলনাড়ুর চেন্নাইয়ের পেরুঙ্গুডি এবং নেসাপাক্কম এলাকা এবং পাঞ্জাবের জলন্ধরের কোট কালান এলাকায় যেতে পারবেন।
তবে, এখন পর্যন্ত কোম্পানি জানায়নি যে কোন রিচার্জ প্ল্যানের সাথে 5জি অফার করা হবে। এয়ারটেল এবং জিও এর মতো কোম্পানি তার বর্তমান প্ল্যানের সাথে আনলিমিটেড 5জি ডেটা অফার করতে পারে।