Vodafone Idea Brings New 180 Days Recharge Plan with Calls and Data benefits
Vodafone Idea Vi আবারও তার একটি সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে দিয়েছে। আসলে ভোডাফোন আইডিয়া 479 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি একধাপে কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোম্পানি এই রিচার্জ প্ল্যানে আসা ডেটাও কমিয়ে দিয়েছে। সেই হিসেবে কোম্পানি তার রিচার্জ প্ল্যানের দাম না বাড়িয়ে সুবিধা কম করেছে। যার মানে প্ল্যানটি আগের তুলনায় দামি হয় গেছে। আসুন জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার 497 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে।
টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন আইডিয়া এর 479 টাকার প্রিপেইড প্ল্যানে এখন 48 দিনের ভ্যালিডিটি, 1 জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করা হচ্ছে।
আরও পড়ুন: 2000 টাকা সস্তা হল Motorola এর ওয়াটারপ্রুফ ফোন, 32MP সেলফি ক্যামেরা রয়েছে এতে
তবে বলে দি যে এর আগে একই প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি এবং 1.5 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যেত। হিসেবে ভ্যালিডিটি কম হওয়ার পাশাপাশি, এতে পাওয়া ডেটাও কমে যাবে।
আপনি যদি 56 দিনের রিচার্জ প্ল্যান চাইছেন তবে ভোডাফোন এর কাছে 579 টাকার রিচার্জ রয়েছে। পাশপাশি, জিওর কাছেও 56 দিনের একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 579 টাকায় আসে। এতে কোম্পানি 56 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
56 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। সেই হিসেবে মোট 84 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা। এতে কোম্পানি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন অফার করছে।