Vodafone Idea vi launches Rs 1601 REDX Family plan with unlimited 4G 5G data
টেলিকম বাজারে গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানিরা বিভিন্ন ধরণের অফার নিয়ে হাজির হচ্ছে। একই পথে চলছে Vodafone idea কোম্পানি। ভোডাফোন আইডিয়া তার গ্রাহকদের একটি দুর্দান্ত অফার দিচ্ছে। টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী, সংস্থা কিছু গ্রাহকদের স্পেশাল রিচার্জ অফার করছে। রিপোর্ট বলা হয়েছে যে স্পেশাল রিচার্জ অফার মোবাইল অ্যাপে দেখা যাবে এবং কিছু সার্কেলে এই অফারটি পাওয়া যাবে।
তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত এই অফার সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অফারের আওতায় কোম্পানি একটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি এবং অতিরিক্ত ডেটা দিচ্ছে।
আসুন জেনে নেওয়া যাক জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার কোন রিচার্জ কী সুবিধা পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়া এর 199 টাকার প্রিপেইড প্ল্যানে 2 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া এতে 28 দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS সুবিধা পাওয়া যাবে। তবে স্পেশাল অফারের আওতায় কোম্পানি 1 জিবি অতিরিক্ত ডেটা অফার করছে এই প্ল্যানের সাথে। যার মানে এই রিচার্জে এখন 3 জিবি ডেটা পাওয়া যাবে।
স্পেশাল অফারে আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 179 টাকায় আসে। এতে 1 জিবি ডেটা সাথে 24 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। অফারের আওতায় গ্রাহকরা এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS সুবিধা পাবেন 28 দিনের জন্য।