Vodafone Idea
Vodafone Idea আজ থেকে তার গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জে দাম বাড়িয়ে দিয়েছে। আজ থেকে প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান নতুন দামের সাথে রিচার্জ করাতে হবে। আপনি যদি নতুন প্ল্যান রিচার্জ করার কথা ভাবছেন তবে এখানে ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যানের তালিকা দেখে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক।
দাম বাড়ানোর পর, ভোডাফোন আইডিয়ার 28 দিনের প্ল্যানটি এখন 199 টাকায় কেনা যাবে। যার মানে এই প্ল্যানের দাম 20 টাকা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: Motorola Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন ভারতে লঞ্চ, 50MP ডুয়াল ক্যামেরা সহ পাওয়ারফুল প্রসেসর রয়েছে
একই ভাবে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের দাম বেড়ে 509 টাকা করা হয়েছে। এটি আগে 459 টাকায় পাওয়া যেত। এই প্ল্যানে গ্রাহকদের 6GB ডেটা দেওয়া হয়, এর সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং 300 SMS এর সুবিধা।
ভোডাফোন আইডিয়ার বার্ষিক প্ল্যানের দাম বাড়ানো পর এটি 1999 টাকায় কেনা যাবে। এটি প্ল্যানের দাম আগে 1799 টাকা ছিল। গ্রাহকরা এতে 24GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 300 SMS পাবেন।
কোম্পানির এড-অন প্ল্যানের দামও বাড়ানো হয়েছে। এটি আগে 19 টাকার ছিল এখন এটি 22 টাকায় কেনা যাবে। এতে অতিরিক্ত 1GB ডেটা অফার করা হয়।
আপনি যদি মোবাইল রিচার্জ করাতে চান, তবে ডিজিট লিংক থেকে রিচার্জ করাতে পারেন। এখানে ক্লিক করুন
আরও পড়ুন: Vivo T3 Lite 5G ফোনের প্রথম সেল আজ, 10 হাজার টাকার কমে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি