Vodafone Idea Brings New 180 Days Recharge Plan with Calls and Data benefits
TRAI এর নির্দেশ অনুযায়ী, Vodafone Idea তার দুটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। এতে গ্রাহকরা 365 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাবেন। Jio, Airtel এর মতো ভোডাফোন আইডিয়া কোম্পানিও তার ভয়েস অনলি রিচার্জ প্ল্যান কিছু দিন আগে লঞ্চ করেছিল, যা এখন সরিয়ে দেওয়া হয়েছে। সেই দুটি রিচার্জের বদলে কোম্পানি নতুন দুটি প্ল্যান চালু করেছে।
ভোডাফোন আইডিয়ার এই সস্তা প্ল্যান তাদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে যারা 2G বা ফিচার ফোন ব্যবহার করেন। এছাড়া এই প্ল্যান সেকেন্ডারি সিম রাখা গ্রাহকদের জন্য একটি ভাল অপশন হতে পারে।
ভোডাফোন আইডিয়া ডেটা ছাড়া সস্তা প্ল্যান 470 টাকায় লঞ্চ করেছে। এই প্ল্যানে গ্রাহকদের 84 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। ভোডাফোন এর এই প্ল্যানে ভারতের যেকোনো নেটওয়ার্ক আনলিমিটেড কলিং করার সুবিধা রয়েছে। এছাড়া এই প্ল্যানে ফ্রি নেশনাল রোমিং সহ আসে। এয়ারটেল এর মতো ভোডাফোন আইডিয়া এর এই প্ল্যানে গ্রাহকরা 900 ফ্রি SMS সুবিধা পাবেন।
84 দিনের পাশাপাশি, ভোডাফোন আইডিয়া 365 দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই ভয়েস অনলি প্ল্যানের দাম 1849 টাকা। প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, এতে গ্রাহকরা পুরো ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ 3600 SMS ফ্রি পাবেন। এতে গ্রাহকরা নেশনাল রোমিং সুবিধাও পাবেন।
গত সপ্তাহ লঞ্চ করা 1460 টাকার ভয়েস অনলি প্ল্যানটি ভোডাফোন আইডিয়া তার ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 270 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছিল। প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, এই প্ল্যান পুরো ভারতে ফ্রি নেশনাল রোমিং এবং আনলিমিটেড কলিং সহ লঞ্চ হয়ছিল। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 100 ফ্রি SMS সুবিধা দেওয়া হত।
আরও পড়ুন: সুখবর! Airtel এর নতুন লঞ্চ হওয়া সস্তা দুটি প্ল্যানের কমে গেল দাম, 110 টাকা পর্যন্ত হল সস্তা