Vodafone Idea-র দুর্দান্ত অফার, প্রতি মাসে মিলবে ফ্রি 2GB ডেটা

HIGHLIGHTS

Vodafone Idea 'Data Delights' অফার গ্রাহকদের 2GB ব্যাকআপ ডেটা দেবে

'ডেটা ডিলাইটস' অফারটি নির্বাচিত প্রিপেইড প্ল্যানগুলিতে পাওয়া যাবে

এই অফারটি 22 অক্টোবর, 2021 চালু করা হয়েছিল

Vodafone Idea-র দুর্দান্ত অফার, প্রতি মাসে মিলবে ফ্রি 2GB ডেটা

Vodafone Idea প্রিপেইড গ্রাহকদের জন্য 'ডেটা ডিলাইটস' নামে একটি নতুন অফার চালু করেছে। এই অফারটি কোম্পানির ওয়েবসাইটে দেখা যাবে। ডেটা ডিলাইট অফারের আওতায়, ইউজাররা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই প্রতি ক্যালেন্ডার মাসে কোম্পানির কাছ থেকে 2GB ব্যাকআপ ডেটা পাবেন। 'ডেটা ডিলাইটস' অফারটি নির্বাচিত প্রিপেইড প্ল্যানগুলিতে পাওয়া যাবে। এই ব্যাকআপ ডেটা অফারটি পেতে, গ্রাহকদের 121249 (টোল-ফ্রি) কল করতে হবে যার পরে এই সুবিধাটি এক্টিভ হয়ে যাবে। এছাড়াও, ব্যবহারকারীরা Vi মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাকআপ ডেটা দাবি করতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone Idea 'Data Delights' অফারের নিয়ম এবং শর্ত

Vodafone Idea 'Data Delights' অফার গ্রাহকদের 2GB ব্যাকআপ ডেটা দেবে। এই ডেটা সিলেক্টিভ করা আনলিমিটেড ডেটা প্রিপেইড প্ল্যানগুলিতে দেওয়া হবে যা হল – Rs 299, Rs 479, Rs 501, Rs 901, Rs 719, Rs 475, Rs 359, Rs 539, Rs 839, Rs 2899, Rs 409, Rs 1449৷ Rs 701, Rs 599, Rs 399 এবং Rs 3099।

বলে দি যে কোম্পানির দেওয়া 2GB ডেটা দুই ধাপে 1GB হিসাবে দুই দিনের জন্য দেওয়া হবে। এই ডেটা যেদিন এক্টিভ করা হয়েছে সেই দিনই মধ্যরাত পর্যন্ত ব্যবহার করা যাবে৷ একবার আনলিমিটেড ডেটা প্যাকের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে, ইউজাররা আর জরুরি ডেটা দাবি করতে পারবেন না।

এই অফারটি 22 অক্টোবর, 2021 চালু করা হয়েছিল। এটি কোম্পানির একটি নতুন অফার যা ইউজারদেরকে অবশ্যই বেশ খুশি করবে কারণ তাদের জরুরি ডেটার প্রয়োজন হলে তাদের 4G ডেটা ভাউচার দিয়ে রিচার্জ করতে হবে না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo